ফিলিস্তিনকে ৪ দেশ স্বীকৃতি দেওয়ায় স্বাগত জানাল বাংলাদেশ
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে চার দেশের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটি ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবে আমরা সম্মতি দিইনি এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছি।
উল্লেখযোগ্য যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এভাবে ২০০-এর বেশি দেশের সমর্থন মিলেছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের জনগণকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
তিনি আরও জানিয়েছেন, ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে, যা হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।