পাঠক কলাম:
ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতির কোনো বিকল্প নেই
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
আমাদের দেশে এখনো জমি রেজিস্ট্রি করতে গেলে বা পাসপোর্ট করতে গেলে স্ট্যামপ্যাডের কালি আঙুলে লাগিয়ে ছাপ দিতে হয়। এক্ষেত্রে ব্যবহৃত হয় হাতের বৃদ্ধা আঙুল (
Thumb
finger
)। কিন্তু আমেরিকার ইমিগ্রেশন প্রথমবারের মতো অতিক্রম করতে হলে (ইমিগ্র্যান্টদের জন্য) একটি নয়, দুটি নয়, পুরো দশ আঙুলের ছাপ দিতে হয়। কারণ এরা ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজনীয়তা টের পেয়েছে ভালোভাবে। অথচ ইতিহাস বলে- এই ভারত উপমহাদেশে ব্রিটিশ আমলে প্রথম আঙুলের ছাপের ব্যবহার হয়। আর এই পথ প্রথম দেখিয়েছিলেন একজন মুসলমান। কিন্তু দুঃখের বিষয়, কাফিরদের অন্ধ রীতিগুলো আজ তথাকথিত মুসলমানরা এমনভাবে রপ্ত করেছে যে, নিজেদের দ্বীন, ঐতিহ্য, সংস্কৃতি ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে- কাফিরদের মন্দ রীতি-নীতি, আচার-আচরণগুলোর মধ্যেই তারা কল্যাণ ও সমাধানের পথ খুঁজছে। নাঊযুবিল্লাহ!
পবিত্র ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে ছবি তোলা, আঁকা, রাখা হারাম। যেখানে পাসপোর্ট, জমি রেজিস্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি কাজে ছবির পরিবর্তে কেবল ফিঙ্গারপ্রিন্ট দিয়েই সম্ভব, সেখানে অন্ধের মতো কাফিরদের অনুসরণ করতে গিয়ে অকারণেই হারাম ছবি ব্যবহার করে গুনাহ কামাই করছে।
সুতরাং সরকারের উচিত- পবিত্র ইসলামী শরীয়ত উনার অনুসরণের কারণে অপ্রয়োজনীয় অর্থাৎ হারাম ছবির ব্যবহার বাদ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি সমস্ত স্তরে চালু করা। অবশ্যই ছবি ছাড়াই এবং ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহার করে পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট, যেকোনো পরিচয়পত্র, জমি কেনা-বেচা সম্ভব।
-মুহম্মদ রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত উম্মে আতিয়্যাহ আল আনছারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












