ফরিদপুর অঞ্চলের পদ্মা-আড়িয়াল খাঁ মধুমতীর চরে কৃষিতে নতুন সম্ভাবনা
, ১৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
অঞ্চলের পদ্মা-আড়িয়াল খাঁ-মধুমতীর চরে কৃষিতে নতুন সম্ভাবনার দেখা মিলছে। কৃষকরা কৃষিতে নতুন স্বপ্ন বুনছে।
নদীর বুকে জেগে উঠা বিশাল-বিশাল চরে অলস ভূমিতে এবার তরমুজ-বাঙ্গি-লালমি-বাদাম চাষের বাম্পার ফলনের আশায় শতাধিক কৃষক নেমে পড়ছে বুকে। এরমধ্যে ফরিদপুর সদর থানার ডিক্রিচর, নর্থচ্যানেল, সদরপুর উপজেলার, আকট, দিয়ারা, পিঁয়াজ খালী, চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর, শালেপুর, হাজীগঞ্জ চর।
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার চর, সূর্যনগর এলাকার বিপরীত পাশের চর, শন্মাশীরচর, গাবতলির চর এবং শরীয়তপুরের কাচিকাটার চর, কতুবপুর চর, পদ্মাব্রীজ চর, এলাকার বিভিন্ন জায়গায় পদ্মা, আড়িয়াল খাঁ, মধুমতীর বুকে জেগে উঠা চরকে আবাদ যোগ্য করতে চলছে ব্যাপক কর্মজ্ঞ।
এরই অংশ হিসেবে ফরিদপুর শহরের অদূরে পদ্মা নদীর পাড় ঘেঁষা প্রায় ৩৮ দাগ, ফাকেরর হাট, মোহন মিয়া হাট, এবং কবিরপুর চর এলাকায় কয়েক শত বিঘা চরের জমি কৃষিতে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। উপশহরের নর্থচ্যানেল ইউনিয়ন ও ডিক্রি চর ইউনিয়নের ৫ থেকে ৬টি গ্রামজুড়ে এইসব জায়গায় জেগে উঠা চরে বাণিজ্যিকভাবে তরমুজ, শসা ও সাম্মাম, মিষ্টি কুমড়া, বাদাম, মুগ, মুসূরি চাষ শুরু হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ৫-৬নং ওয়ার্ডের ব্যাপক এলাকা নিয়ে এ চাষাবাদ শুরু করেছেন কৃষকরা। তরমুজের পাশাপাশি জমির কিছু অংশে পেঁয়াজসহ আরো কয়েকটি কৃষিপণ্য আবাদের পরিকল্পনাও নিয়েছেন এই এলাকার কৃষি উদ্যোক্তারা।
এ বিষয় খোঁজ নিয়ে দেখা যায়, উল্লেখিত পদ্ম নদীর বুকজুড়ে বিশাল এলাকার নিয়ে নদীর ওপারে বিশাল চর জেগে উঠছে। এই সব চরে বেশকিছু কৃষক, আরমান, রহমান, কাইয়ুম প্রায় ২৭০ বিঘা জমি লিজ নিয়েছেন।
এখানে বিশাল একটা সবজির প্রজেক্টের কাজ চলছে তাদের। এরই অংশ হিসেবে মাটি প্রস্তুতের কাজ ইতোমধ্যে সম্পন্ন। বরিশাল-বরগুনা থেকে আসা একদল অভিজ্ঞ কৃষক নির্দিষ্ট দূরত্বে সারি সারি বীজবপন করছেন। কেউ বা দিচ্ছেন পানি ও গোবর সার।
কৃষক রহমান মিয়া বলেন, ফরিদপুর অঞ্চলে তরমুজ ও লালমি চাষের উদ্যোগটি কৃষিতে নতুন সম্ভাবনার সূচনা করবে বলে আশা করছি। ভালো ফলন হলে অনেক কৃষক এতে উদ্বুদ্ধ হবেন, আর ফরিদপুর অঞ্চলের অর্থনীতিতেও সাফল্যের নতুন অধ্যায় যুক্ত হবে। আমরা চাই ফরিদপুর অঞ্চলের মানুষ যেন দক্ষিণাঞ্চল থেকে উচ্চমূল্যে তরমুজ আমদানি না করে কম দামে স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ পায়।
তিনি আরো বলেন, আমার এই প্রজেক্টটা বিশাল। স্থানীয়দের সহায়তা নিয়ে এখানকার জমি লিজ নিয়ে আমরা তরমুজ চাষ করছি।
সদরপুর যাত্রাবারী এলাকার কৃষক আকমান জানান, ২৭০ বিঘার মধ্যে শুধু ২০০ বিঘা জমিতে তরমুজ চাষ করা হবে। বাকি জমিতে শশা ও বাঙ্গা ও লালমি চাষ করা হবে। এছাড়াও মরুভূমির ফল সাম্মামও চাষ করা হবে। কিন্তু উপজেলা কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না এমনটাই বললেন তারা। তারা সহায়তা করলে আমরা ভালো কিছু করতে পারব। এবার ফলন ভালো হলে আগামী বছর আরো কয়েক হাজার বিঘায় তরমুজ চাষের পরিকল্পনা আছে।
অপরদিকে, সদরপুর পদ্মারচর এলাকা ও চরভদ্রাসন উপজেলা কৃষি উদ্যোক্তারা তারাও সামানে পবিত্র রমজান মাস রেখে এই দুটি উপজেলার কয়েক হাজার বিঘা চরের জমিতে কমপক্ষে ৭০ থেকে ৮০ জন কৃষক তারাও তাদের জমিতে বাঙ্গী-তরমুজ-লালমি চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এই কৃষি উদ্যোক্তা বলেন, আমার প্রজেক্টে প্রায় ১০০ থেকে দেড়শ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে, জমিতে প্রায় ৫০ জন কাজ করছেন। তারা জমি তৈরি করেছে এখন বীজ বপন করছে। এরপর চলবে পরিচর্যা। আশা করা যায় শীতের মধ্যেই তরমুজ পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












