ফরাসি উপনিবেশকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ ঘোষণায় আইন প্রণয়নে আলজেরিয়ার পার্লামেন্টে ভোট
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফ্রান্সের উপনিবেশকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ ঘোষণা করতে আলজেরিয়ার পার্লামেন্টে গত বুধবার একটি আইন প্রণয়নের ব্যাপারে ভোটাভুটি হতে যাচ্ছে। দেশটি ফ্রান্সকে ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণের দাবিও জানাবে।
আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এই ভোট এমন সময়ে হচ্ছে যখন দুই দেশ বড় ধরনের কূটনৈতিক সংকটে জড়িয়ে আছে। বিশ্লেষকরা বলছেন, আলজেরিয়ার এই পদক্ষেপ মূলত প্রতীকী হলেও রাজনৈতিকভাবে তা গুরুত্বপূর্ণ হতে পারে।
বিলটিতে বলা হয়েছে, ফ্রান্স আলজেরিয়ায় এর ঔপনিবেশিক অতীত এবং এর ফলে সৃষ্ট ট্র্যাজেডির জন্য আইনিভাবে দায়ী। পার্লামেন্টের স্পিকার ব্রাহিম বুগালি’কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, প্রস্তাবিত আইনটি ‘একটি সার্বভৌম পদক্ষেপ’।
তিনি বলেন, অভ্যন্তরীণ ও বহিরাগত উভয় ক্ষেত্রেই এটি একটি স্পষ্ট বার্তা যে, আলজেরিয়ার জাতীয় স্মৃতি মুছে ফেলা যায় না।
১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত আলজেরিয়ায় ফরাসি উপনিবেশ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এখনো একটি সংবেদনশীল বিষয়। আলজেরিয়ায় ফরাসি শাসন ছিলো গণহত্যা ও ব্যাপক নির্বাসন ঘিরে। এ শাসন ১৯৫৪ থেকে ১৯৬২ সালের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত চলে।
আলজেরিয়া বলছে, যুদ্ধে ১৫ লাখ মানুষ নিহত হয়েছিলো। অন্যদিকে, ফরাসি ইতিহাসবিদরা মোট মৃত্যুর সংখ্যা কমিয়ে ৫ লাখ বলে উল্লেখ করেছে, যার মধ্যে ৪ লাখই আলজেরিয়ান।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আলজেরিয়ার উপনিবেশকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে স্বীকার করেছে। কিন্তু এর জন্য ক্ষমা প্রার্থনা করেনি সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)