প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের টোকেন, ভোগান্তিতে গ্রাহক
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করতে গিয়ে নতুন ধরনের ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আগে যেখানে রিচার্জের জন্য ২০ ডিজিটের টোকেন নম্বর ব্যবহার করা হতো, সেখানে এখন অনেক গ্রাহকের মোবাইলে প্রায় ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। দীর্ঘ এই নম্বর খাতায় লিখে মিটারে ডায়াল করতে গিয়ে ভুল করছেন অধিকাংশ গ্রাহক। ফলে টাকা পরিশোধ করেও বিদ্যুৎ সংযোগ চালু করতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা।
ভুক্তভোগীরা জানান, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য মাধ্যমে রিচার্জের পর প্রাপ্ত টোকেন নম্বর এত দীর্ঘ যে তা মিটারে প্রবেশ করাতে অনেক সময় লাগছে। সামান্য ভুল হলেই টোকেন গ্রহণ করছে না মিটার। একাধিকবার চেষ্টা করেও অনেকেই রিচার্জ সম্পন্ন করতে পারছেন না।
রাজধানীসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও টোকেন প্রবেশ করাতে না পারায় অনেক বাসা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বিদ্যুতের নতুন মূল্য বা ট্যারিফ সমন্বয় এবং সংশ্লিষ্ট তথ্য হালনাগাদের কারণে এই দীর্ঘ টোকেন নম্বরের প্রয়োজন হচ্ছে। নতুন মূল্য সংযোজনের তথ্য মিটারে আপডেট করার জন্য প্রথমবারের মতো প্রায় ২০০ ডিজিটের বিশেষ টোকেন ব্যবহার করতে হচ্ছে। এই আপডেট সম্পন্ন হওয়ার পর পরবর্তী রিচার্জে আবার আগের মতো ২০ ডিজিটের স্বাভাবিক টোকেন নম্বর পাওয়া যাবে।
তবে তাৎক্ষণিকভাবে এ সমস্যার কোনো বিকল্প সমাধান নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গ্রাহকদের ধৈর্য ধরে প্রথমবার দীর্ঘ টোকেনটি সম্পূর্ণভাবে মিটারে প্রবেশ করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহক পরিচয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বা ডিপিডিসির কাস্টমার কেয়ারের ১৬১১৬ নম্বরে যোগাযোগ করা হলে তারা জানান, বিদ্যুতের নতুন ট্যারিফ নির্ধারণের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। প্রথমবার রিচার্জ করলে দ্বিতীয়বার এ সমস্যা থাকবে না। এজন্য প্রথমবার গ্রাহকদের একটু কষ্ট করতে হবে।
এদিকে আকস্মিক এই পরিবর্তনের বিষয়ে আগে থেকে পর্যাপ্ত প্রচারণা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অনেক গ্রাহক। তাদের দাবি, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর উচিত ছিল আগেই বিষয়টি জানিয়ে সচেতনতামূলক প্রচার চালানো। তাহলে গ্রাহকদের এমন চরম ভোগান্তির মুখে পড়তে হতো না।
বিদ্যুতের নতুন ট্যারিফ (দাম) নির্ধারণের ফলে ২০০ ডিজিটের টোকেন নম্বর আসছে। প্রথমবার গ্রাহকদের ২০০ ডিজিট ডায়াল করতে হবে। পরের ধাপে আর এই বিড়ম্বনা থাকবে না। আগের মতোই স্বাভাবিক হবে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মধ্যে এ বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত ও সহজ সমাধানের দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, এরকমটা হতে পারে না। নিশ্চই কোনো গোলমাল আছে। বিদ্যুতের গ্রাহকদের সবাই তো আর ওই অর্থে শিক্ষিত না। আবার অনেক বৃদ্ধ গ্রাহক আছেন। এত সংখ্যার ডিজিট লিখতে গেলে তারা বারবার ভুল করবে এটাই স্বাভাবিক। যদি এ ধরনের জটিলতা তৈরি হয় তাহলে এটার সমাধান করতে হবে। প্রয়োজনে স্ক্যানিংয়ের ব্যবস্থা করতে হবে। এভাবে তো হতে পারে না, আমার কাছেই বিশ^াসযোগ্য মনে হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












