প্রাণীর ছবি তোলা নাজায়িয, হারাম অস্বীকার করার পরিণতি
প্রচলিত সমাজ, পরিবেশ, পরিস্থিতি ইত্যাদির সাথে তাল মেলাতে গিয়ে মুসলমানগণ অনেকগুলো বিষয় এমনভাবেই ভুলে গেছে যে- কখনো সে তার বিপরীতটা ভাবতেও পারে না, কল্পনাও করতে পারে না। যেমন ইদানীং অনেক মানুষকে যখন বলি- ‘প্রাণীর ছবি তোলাতো হারাম। ’ আমার কথা শুনে- লোকগুলো এমনভাবে তাকায়, মনে হয়- আমি বুঝি অন্য কোনো গ্রহ থেকে এসেছি, এসে এমন অদ্ভুত কথা বলছি। তাদের এমন আচরণে প্রথম প্রথম আমি বিব্রত হলেও এখন সেটা অনেকটা সয়ে নিয়েছি। যখন তাদেরকে পবিত্র হাদীছ শরীফ উনাদের রেফারেন্স দিয়ে বুঝিয়ে বলি, তখন তারা কিছুটা আশ্বস্ত হলেও তাদের ঘোর যেন কাটে না। তারা বলে- পরিবার থেকে ইসলাম সম্পর্কে তেমন কোনো শিক্ষা না পেলেও পরবর্তীতে নিজে নিজে ইসলাম সম্পর্কে কিছুটা চর্চা করেছি, কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় কখনো চোখে পড়েনি, বা কখনো কোনো ‘হুজুর’ বা ‘আলিম’দের কাছ থেকেও শুনিনি।
তাদের কথা শুনে আমার শুধু কেবল অতীতের কিছু স্মৃতি মনে পড়ে। যখন দেখতাম- আমার দাদা-দাদীরা নামায পড়ার সময় আশেপাশে কোনো ছবি দেখলে সেটি সরিয়ে নামায পড়তেন। আবার এও বলতেন- এই ছবিগুলোতে পরবর্তীতে প্রাণ দিয়ে আল্লাহ তায়ালা তিনি এসব ছবি যারা তুলেছে তাদেরকে শাস্তিও দিবেন। দাদা-দাদীর ইন্তেকালের পর আর কারো কাছ থেকে ছবি তোলা, দেখার বিপক্ষে কখনো কোনো কথা শুনতাম না। কিন্তু আবারো সেই ভুলে যাওয়া আক্বীদাসমূহ নতুন করে জানতে পেরেছি শুধুই কেবল ‘মাসিক আল বাইয়্যিনাত শরীফ’ ও দৈনিক আল ইহসান শরীফ উনাদের মাধ্যমে। অন্য অনেক কথিত ‘ইসলামী’ পত্র-পত্রিকা পড়েছি, কিন্তু কোথাও দেখিনি, এখনো দেখি না।
অথচ প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা, দেখা ইত্যাদি যে অত্যন্ত কঠিন ও শক্ত একটি গুনাহর কাজ- এ সম্পর্কে ‘মাসিক আল বাইয়্যিনাত শরীফ’ উনার মাঝে হাজার হাজার দলীল দেয়া হয়েছে। সুবহানাল্লাহ!
-খলীল আল ইবরাহীম।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।