সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

প্রসঙ্গ: পবিত্র কুরবানীর সামাজিক ও রাষ্ট্রীয় দিক; পশু কুরবানী যেভাবে দেশের সামষ্টিক উন্নয়নে নীরব ভূমিকা পালন করে

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩, সকাল ৪:৫৪
প্রসঙ্গ: পবিত্র কুরবানীর সামাজিক ও রাষ্ট্রীয় দিক; পশু কুরবানী যেভাবে দেশের সামষ্টিক উন্নয়নে নীরব ভূমিকা পালন করে
পবিত্র কুরবানীর চেতনা মূলত পুঁজিবাদী চেতনার বিপরীত। কারণ পুঁজিবাদীরা শুধু নিতে চায়, দিতে চায় না। অর্থাৎ দেশের সবাইকে নিঃস্ব করে নিজেরা ফুলে- ফেঁপে কলা গাছ হয়ে যাবে। এজন্য পরিবেশ দূষণ, যানজট ও অন্যান্য কারণ দেখিয়ে পুঁজিবাদী ও পুঁজিপতিরা পবিত্র কুরবনির বিরোধিতা করতে চায়। কারণ কুরবানীর মাধ্যমে শুধু পুঁজিপতিরা নয়, দেশের ধনী-গরিব সবাই উপকৃত হয় যার বিবরণ এই লেখার মধ্যে পাবেন। ঠিক একইভাবে সম্মানিত যাকাত ব্যবস্থাও পুঁজিবাদী চেতনার প্রতিকূলে। এজন্য পুঁজিবাদীরা বর্তমান বিশ্বের ভঙ্গুর ও অসমতাভিত্তিক অর্থব্যবস্থার সংকট জানার পরেও রাষ্ট্রীয়ভাবে সুদ ও সুদভিত্তিক অর্থ ব্যবস্থার স্বীকৃতিকে টিকিয়ে রাখবার যত অপকৌশল সেটা করে যাচ্ছে এবং অন্যদিকে যাকাতের রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছে না। যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কুরবানী।
ক‌য়েক‌দিন প‌রেই প‌বিত্র কুরবানীর ঈদ। পশু কুরবানী হচ্ছে এই ঈদের‌ সব‌চে‌য়ে বড় ইবাদত, চন্দ্র বছ‌রের ৩৫৪/৫৫ দি‌নের কা‌ঙ্খিত প‌বিত্রতম উৎসব এবং উনার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার সন্তু‌ষ্টি অর্জন। সুবহানাল্লাহ!
‌কিন্তু প্রতিবছর কুরবানীর ঈদ ঘ‌নি‌য়ে আস‌লেই অনলাইন-অফলাইনে সমাজচ্যুত একটা মহল সংবাদ সম্মেল‌ন ও সভা সে‌মিনা‌রে প্রচার করে বেড়ায় যে- পশু কুরবানী না ক‌রে এর অর্থ গ‌রিব-দুখী‌দের মা‌ঝে বি‌লি‌য়ে দি‌লে জন‌সেবামূলক কাজ হত ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ!
তা‌দের দিলের অপ্রকা‌শিত কুরবানী‌বি‌দ্বেষ-ই এসব অপপ্রচারের অন্যতম কারণ। যারা এসব প্রচারণা চালায় ভিতরে ভিতরে এরা মুশরিকবাদী। কারণ গরু কুরবানী করলে মুশরিকদের জ্বলে। তাই এসব অপপ্রচার। তাছাড়া এসব বচ‌ন প্রতারণামূলক এবং রাষ্ট্রের উন্নয়নবি‌রোধী।
পশু কুরবানী করা, দেখা, গোস্ত বণ্টন ক‌রে তিন ভাগ করে এক ভাগ নি‌জে‌দের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন‌দের জন্য, অন্য ভাগ গ‌রিব দু‌খি‌দের মা‌ঝে বণ্টন করে দেয়া হয় প‌বিত্র কুরবানীর ঈদে। পাশাপা‌শি জবাইকৃত পশুর চামড়া বি‌ক্রির টাকাটাও ইয়াতীম মিসকিন‌দে‌র মা‌ঝে বণ্টন ক‌রে দেয়া হয়। কত চমৎকার এক‌টি দৃশ্যায়ন এবং বণ্টন! সুবহানাল্লাহ!
দে‌শের কৃষক‌শ্রেণী বছর ধরে অপেক্ষমান থা‌কেন ক‌বে কুরবানী ঈদ আস‌বে। ক‌বে তা‌দের পা‌লিত পশু বি‌ক্রি কর‌বেন। কৃষকরা গরু, ছাগল, ম‌হিষ ইত্যা‌দি বিক্রী করে স্বাবলম্বী ও লাভবান হতে পার‌ছেন সম্মানিত এই একটা অনুষঙ্গকে কেন্দ্র করেই। সুবহানাল্লাহ! সমা‌জের যে সকল নিম্ন‌বিত্তরা টাকার অভা‌বে গরুর গোস্ত কি‌নে খে‌তে পা‌রেন না, কুরবানীর ঈদ তা‌দের জন্যও একটা সুবর্ণ
সু‌যোগ ক‌রে দেয় কা‌ঙ্খিত গোস্ত খাওয়ার। সুবহানাল্লাহ!
ঈদুল আদ্বহায় পশু কুরবানী দেয়া হয় ব‌লেই সহায়সম্বলহীনরা তৃ‌প্তিসহ কা‌ঙ্খিত গরুর গোস্ত খে‌তে পার‌ছে, চামড়া বিক্রির টাকা পা‌চ্ছে। এতে পশু কুরবানীর অনুষঙ্গ‌টি না থাক‌লে তা‌দের কী অবস্থা হত বুঝুন।
পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় গ‌রিব‌দের অর্থ-‌বিত্তশীল ধনীরা চু‌ষে নি‌চ্ছে ও খাচ্ছে। ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের প্রতিবেদনের ম‌তে- “পৃথিবীর ১ শতাংশ ধনী মানুষের সম্পদের পরিমাণ এখন বাকি ৯৯ শতাংশ মানুষের সম্মিলিত সম্পদের চেয়ে বেশি। অন্যদিকে বিশ্বের প্রায় ৩৫০ কোটি দরিদ্র মানুষের কাছে যে সম্পদ রয়েছে তার চেয়েও বেশি পরিমাণ সম্পদ রয়েছে মাত্র ৬২ জন ধনীর হাতে।“ পুঁজিবাদী ক‌র‌পোরেটরা কীভা‌বে গ‌রিব‌দের শোষণ কর‌ছে এই প্রতি‌বেদন তার জ্বলন্ত প্রমাণ।
বিশ্বব্যাপী প‌বিত্র কুরবানীর মাধ্যমে হাজার হাজার, লক্ষ লক্ষ কো‌টি ট‌াকার পশুর গোস্ত ও চামড়া বিক্রির টাকা গ‌রিব, অসহায়, ইয়াতীম-‌মিস‌কিন ও নিম্ন‌বিত্তরা পাচ্ছে। সুতরাং বলাই যায়, পুঁজিবাদী বি‌শ্বের চলমান ধনী-গ‌রিব‌দের মধ্যকার বৈষম্য হ্রা‌সে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন কর‌ছে পশু কুরবানী। সুবহানাল্লাহ!
এসব ইয়া‌তিম মিস‌কিন ও সহায়সম্বলহীনরা যা‌তে পশু কুরবানীর কল্যাণ থে‌কে ব‌ঞ্চিত হয় এবং গ‌রিবরা যা‌তে পুঁজিবাদী‌দের শোষণ থে‌কে বের হ‌তে না পা‌রে সে কারণে জে‌নে শু‌নেই উক্ত মহল‌টি কুরবানীর মত এক‌টি প্রতি‌ষ্ঠিত জন‌হি‌তৈসী ও জনবান্ধব সম্ম‌ানিত ইবাদত‌টির বি‌রোধীতা কর‌ছে। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র কুরবানীর চেতনা তাদের পুঁজি জমানো ও গরিব শোষণের বিরুদ্ধে।
কুরবানী এমন এক‌টি নিয়ামতপ্রাপ্ত ইবাদত যে উনার দ্বারা গ‌রিবরা তো ব‌টেই বরং রাষ্ট্র নি‌জেই লাভবান হ‌য়ে থাকে। চামড়া বি‌ক্রির অর্থ পু‌রোটাই গ‌রিব‌দের হক্ব। আবার এই চামড়ার মাধ্যমে ‌চাঙ্গা হ‌চ্ছে দে‌শের ট্যানা‌রি শিল্প। কুরবানীর চামড়াগু‌লো বি‌দে‌শে রপ্তানী ক‌রে হাজার হাজার কো‌টি টাকা আয় কর‌ছে দেশ। অর্থাৎ একটা মাত্র কুরবানী ঈদ কত দিক দি‌য়ে দেশ ও দেশের মানু‌ষের কল্যাণ নি‌য়ে আস‌ছে, সেটা আমরা হিসেব না মিলা‌লে বুঝ‌তে পারব না।
দেশে এ বছর কুরবানীযোগ্য গবাদিপশুর সংখ্যা প্রায় এক কোটি ১৮ লাখ (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)। প্রকৃতপক্ষে এ হিসেব সঠিক নয় বরং প্রায় সোয়া ২ কোটি। দুই বছর পূর্বে কুরবানীযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৫ লাখ ৫৭টি। এটা সঠিক নয়! একটি মানববন্ধনে তখন পরিবেশ বাদী সংগঠনগুলো বলেছিল,... প্রতিবছর এসব পশুর হাটের গোবর, গো-খাদ্যের উচ্ছিষ্টসহ এ পরিমাণ জবাইকৃত পশুর বর্জ্য-রক্ত, নাড়িভুঁড়ি, গোবর, হাড়, খুর, শিং ইত্যাদির সঠিক ব্যবস্থাপনা থাকলে শুধু জৈব সার তৈরি হবে প্রায় ৪ লাখ ১৫ হাজার টন। প্রতি কেজি সারের মূল্য ৫০ টাকা হিসেবে মোট মূল্য দাঁড়াবে ২ হাজার ৭৫ কোটি টাকা। এ ছাড়াও কুরবানীসহ সারা বছরের জবাইকৃত গরুর হাড়ের মূল্য প্রায় ১৪০ কোটি টাকা।
এটা মাত্র পশুর উচ্ছিষ্ট ও নারীভূড়ির হিসেব, অর্থাৎ যেগুলো উচ্ছিষ্ট মনে করে ফেলে দেয়া হয় সেটার মূল্য। তাহলে পশু, পশুর চামড়া ও এর বাজারমুল্য কত হবে এবং এর দ্বারা দেশের কত লক্ষ কোটি টাকার ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও আয় হচ্ছে। সুবহানাল্লাহ!
এক কথায় বলা যায় পবিত্র কুরবানী ঈদ>প্রান্তিক কৃষকদের ব্যবসা>পশু কুরবানী >‌গোস্ত বণ্টন ও আহার>কুরবানীর পশুর চামড়া ও এর অর্থ>গরীব জনগোষ্ঠীর অর্থপ্রাপ্তি >ট্যানা‌রি শিল্প চাঙ্গা >বি‌দে‌শে চামড়া রপ্তানী>রপ্তা‌নি আয় বৃ‌দ্ধি>দশ ও দে‌শের সাম‌ষ্টিক উন্নয়ন। সুবহানাল্লাহ!
এছাড়া কুরবানীর পশুর রক্তসহ প্রত্যেকটা উচ্ছিষ্টই প‌রি‌বেশের জন্য উপকা‌রি এবং প্রাণরসস্বরূপ। সুবহানাল্লাহ! সূতরাং পশু কুরবানীর বি‌রোধিতা মা‌নে প্রকৃতপ‌ক্ষে সহায়সম্বলহীন‌দের শোষ‌ণে মদদ দেয়া, সামা‌জিক বৈষম্যকে জিই‌য়ে রাখা এবং রা‌ষ্ট্রের উন্নয়‌নের বি‌রোধিতা। সূতরাং বেশি বেশি কুরবানী করে শোষণমূলক পুঁজিবাদী চেতনাকে ভেঙ্গে দিতে হবে।

-মুহম্মদ জিয়াউল হক, ঢাবি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬