সম্পাদকীয়-২
প্রসঙ্গ: সার নিয়ে কৃষকের নাজেহাল অবস্থার মধ্যেই সার কারখানায় গ্যাসের দাম বৃদ্ধি এ পদক্ষেপ কৃষি উৎপাদন বিপর্যস্থ তথা দেশকে দুর্ভিক্ষির দিকে ঠেলে দেয়ার গভীর ষড়যন্ত্র জনস্বার্থে গুরুত্ব দেয়া দরকার
, ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশের সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারে ১৩ টাকা ২৫ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে সার কারখানার গ্যাসের দাম ঘনমিটারে ১৬ থেকে বেড়ে ২৯ টাকা ২৫ পয়সা হয়েছে। এর মাধ্যমে সার কারখানার গ্যাসের দাম ৮২ দশমিক ৮১ শতাংশ বাড়ানো হলো।
রোববার (২৩ নভেম্বর) বিইআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়।
গ্যাসের এ মূল্যবৃদ্ধি সারের দামে মারাত্মক চাপ তৈরি করবে বলে আশঙ্কা করছেন কৃষিসংশ্লিষ্টরা। এতে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে কৃষি উৎপাদনে।
সারের বাড়তি দাম সামাল দেয়ার মতো পরিস্থিতি এখন দেশের কৃষি খাতে নেই। সারের দাম বাড়লে বাড়তি ব্যয়ের চাপে পড়বেন কৃষক, যার বড় প্রভাব পড়বে খাদ্য উৎপাদনে।
দেশে সারের চাহিদার মোট ৮০ শতাংশ আমদানি করা হয়।
দেশে মোট কৃষি উৎপাদন ব্যয়ের প্রায় ২০ শতাংশ সারের পেছনে হয়। উৎপাদন খরচ বাড়লে স্বাভাবিকভাবে সারের পেছনে ব্যয়ও বেড়ে যায়। যদি সার উৎপাদনে ব্যয় বাড়ে, তাহলে কৃষকের মোট উৎপাদন ব্যয়ও বাড়বে। ফলে ধানসহ বিভিন্ন ফসল ও কৃষিপণ্যের দাম বেড়ে যাবে। এটা শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে চালের মূল্যবৃদ্ধির মাধ্যমে প্রভাব ফেলবে।
সরকার যদি সারে ভর্তুকি না বাড়ায়, তাহলে দাম বাড়বে। সেক্ষেত্রে কৃষক সার ব্যবহার কমিয়ে দিতে পারেন। সাধারণত সারসহ অন্যান্য উপকরণের দাম বাড়লে কৃষক কৃষি উৎপাদনে নিরুৎসাহিত হন, যা মোট কৃষি উৎপাদনের ওপর বিরূপ প্রভাব ফেলে।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, গ্যাসের দাম বাড়লে সারের দামও বাড়বে এবং এর প্রভাব খাদ্যদ্রব্যের বাজারে পড়বে। কৃষি উপকরণের খরচ বাড়লে উৎপাদন ব্যয়ও স্বাভাবিকভাবেই বাড়বে। তাই এই প্রভাব নিয়ন্ত্রণে না রাখতে পারলে সাধারণ মানুষকেই বাড়তি বোঝা বহন করতে হবে। সরকার যদি ভর্তুকি কমিয়ে আনে, তাহলে কৃষকদের পক্ষে বাড়তি খরচ সামলানো কঠিন হবে।
সারের দাম বৃদ্ধির আগেই কৃষকেরা সার পেতে চরম ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। বিশেষ করে ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের জন্য অনেককে ডিলার পয়েন্টে ঘুরেও শূন্য হাতে ফিরতে হয়েছে। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমনকি সারের দাবিতে কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। স্থানীয় কৃষক আবেদ আলী সরদার জানিয়েছেন, টানা তিনদিন ঘুরে শেষমেশ বাড়তি দামে সার কিনতে বাধ্য হয়েছেন তিনি। রাজবাড়ীর আকুর মন্ডলও বলেছেন, বস্তাপ্রতি পাঁচশ থেকে ছয়শ টাকা বেশি দিয়ে সার কিনতে হয়েছে। একই অভিযোগ করেছেন পিরোজপুরের কৃষক রাজন মিয়াও।
কৃষকের অভিযোগÑ ডিলার ও খুচরা বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। ফলে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে সার কিনতে হচ্ছে। দেশের সব জেলায় একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে।
এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন, কারখানায় গ্যাসের দাম বাড়লেই যে সারের দাম অটোমেটিকভাবে বাড়বেÑ এ কথা সঠিক নয়। সেক্ষেত্রে সরকার চাইলে ভর্তুকি বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে।
কিন্তু সরকার যে তা করবে তা জ্বালানী উপদেষ্টা বলেনি। করলেও কতটুকু করবে, কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে তাও- তারা স্পষ্ট করেনি। অর্থাৎ তারা শুধু কৃষককে নয় বরং দেশের মোট খাদ্য উৎপাদন বিপর্যস্থ তথা গোটা দেশবাসীকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে সরকারের কর্তাব্যক্তিরা।
বিষয়টি গভীরভাবে জনস্বার্থ সংশ্লিষ্ট বিধায় সবারই সতর্ক এবং সক্রিয় হওয়া উচিৎ ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.২৫% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার এবং লখতে জিগারে সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, কুতুবুল আলম, সাইয়্যিদাতুন নিসা, আহলে বাইতে রসূল, সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ গ্রহণের সপ্তম দিন। তথা মহিমান্বিত আক্বীক্বা শরীফ।
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাখো অভিনব অর্জন, কর্মদক্ষতা তথা সাফল্যের মাঝে বিজিবির খুব কম কাজের খবরই গণমাধ্যমে আসে।
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নীরব ঘাতক ‘প্যারাকোয়াট’ সহ ১৭ রকমেরঝুঁকিপূর্ণ কীটনাশক অবাধে ব্যবহার হচ্ছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঈদে আকবর মুবারক! ঈদে আ’যম মুবারক!! মহা ঈদ মুবারক!!! ক্বায়িম মাক্বামে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ! ক্বায়িম-মাক্বামে সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম, সাইয়্যিদুনা হযরত শাহ নাওয়াদা আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশের সুমহান দিবস।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












