সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গ: বাইয়াতের প্রকারভেদ ও বাইয়াত হওয়ার পন্থা-পদ্ধতি
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
বাইয়াতের প্রকার এবং খাছ সুন্নতী তরতীবে পুরুষ ও মহিলাদের বাইয়াত হওয়ার পদ্ধতি কি?
জাওয়াব: (২য় অংশ)
দ্বিতীয় পদ্ধতি: শুধুমাত্র কথার মাধ্যমে বাইয়াত; নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অসুস্থ ব্যক্তিদেরকে এবং মহিলাদেরকে এ নিয়মে বাইয়াত করাতেন।
বর্তমান সময়ে শরীয়তসম্মত ডিজিটাল মাধ্যম তথা সিরাতুল মুস্তাকীম, ভয়েস রেকর্ড, ভয়েস আল-হিকমাহ, মাইক, সাউন্ড সিস্টেম ব্যবহার করে শুধুমাত্র কথার মাধ্যমে বাইয়াতের এই সুন্নত মুবারক আদায় করা সহজ ও সম্ভব।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদেরকে পর্দার আড়াল থেকে শুধুমাত্র কথার মাধ্যমে বাইয়াত করিয়ে নিতেন। এজন্য মহিলাদের বাইয়াত করানোর ক্ষেত্রে মৌখিকভাবে বা পাগড়ি ধরিয়ে বাইয়াত করাতে হবে। মহিলাদের হাতে হাত রেখে বাইয়াত করানো হারাম।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلاَمُ أَخْبَرَتْهُ عَنْ بَيْعَةِ النِّسَاءِ قَالَتْ مَا مَسَّ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ امْرَأَةً قَطُّ إِلَّا أَنْ يَّأْخُذَ عَلَيْهَا فَإِذَا أَخَذَ عَلَيْهَا فَأَعْطَتْهُ قَالَ اِذْهَبِيْ فَقَدْ بَايَعْتُكِ
অর্থ: মহিলাদের বাইয়াত বিষয়ে হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনোই বেগানা মহিলাদের হাত স্পর্শ করেননি। বরং তিনি মুখে মুখে বাইয়াত করিয়ে নিতেন। বাইয়াত হয়ে গেলে বলতেন, যাও! আমি তোমাকে বাইয়াত করিয়ে নিয়েছি। (মুসলিম শরীফ)
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা ছিদ্দীকা আলাইহাস সালাম উনার থেকে আরো বর্ণিত রয়েছে। তিনি বলেন-
مَنْ أَقَرَّ بِـهٰذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ قَالَ لَـهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ بَايَعْتُكِ كَلَامًا وَّلَا وَاللهِ مَا مَسَّتْ يَدُهٗ يَدَ امْرَأَةٍ قَطُّ فِـي الْمُبَايَعَةِ مَا يُبَايِعُهُنَّ إِلَّا بِقَوْلِهٖ قَدْ بَايَعْتُكِ عَلٰى ذٰلِكَ تَابَعَهٗ
অর্থ: কোন মু’মিন মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বাইয়াতের সব শর্ত মেনে নিলে তিনি তাকে বলতেন, আমি কথার মাধ্যমে তোমাকে বাইয়াত করিয়ে নিলাম। মহান আল্লাহ পাক উনার কসম! বাইয়াত কালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল মাগফিরাহ মুবারক বা পবিত্র হাত মুবারক কোন বেগানা মহিলার হাত স্পর্শ করেনি। মহিলাদেরকে তিনি শুধু এ কথার দ্বারাই বাইয়াত করতেন যে আমি তোমাকে এ কথার উপর বাইয়াত করলাম। (বুখারী শরীফ ৪৮৯১, ২৭১৩)
ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে মহিলাদেরকে বাইয়াত করানোর সময় মাঝে কাপড় রেখে অর্থাৎ খাছভাবে পর্দা করে বাইয়াত করাতেন। (খায়রুল মাজালিস)
তৃতীয় পদ্ধতি: চিঠিপত্রের মাধ্যমে বাইয়াত; চিঠিপত্রের মাধ্যমে বাইয়াত করার ব্যাপারে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কখনো কখনো দূরে অবস্থানরত লোকদেরকে চিঠি পত্রের মাধ্যমে বাইয়াত করে নিতেন।
বর্তমান সময়ে দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা, মাসিক আল বাইয়্যিনাত শরীফ, সিরাতুল মুস্তাকীম, ভয়েস রেকর্ড, ভয়েস আল-হিকমাহ ইত্যাদির মাধ্যমেও সেই সুন্নত মুবারক আদায় করা সহজ ও সম্ভব।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (২)
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৮)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (১)
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৭)
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৬)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শানে আওলাদু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যিন্দিগী মুবারক দু’ভাগে বিভক্ত বলা কুফরী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












