প্রশাসন সাজাতে হিমশিম খাচ্ছে অন্তর্র্বতী সরকার
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মাঠ প্রশাসন সাজাতে বেকায়দায় পড়েছে বর্তমান সরকার। তদবির ও চাপ ঠিকমতো সামলে উঠতে না পারায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিসি নিয়োগসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পদায়নে বিতর্কিত সিদ্ধান্ত পিছু ছাড়ছে না। নানা সমালোচনার একপর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোখলেস উর রহমানকে। কিন্তু সেখানেও নতুন মুখ বসাতে হিমশিম খাচ্ছে সরকার। গত তিন দিন ধরে এ নিয়ে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠকেও এখন পর্যন্ত সুফল আসেনি। ফলে মাঠ প্রশাসন পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদটি গত ১৬ দিন ধরে শূন্য পড়ে আছে।
নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের অফিসার বাছাই ও পদায়নে ব্যস্ত থাকার বদলে এই মন্ত্রণালয় নিজেই গতিহীন হয়ে আছে। জনপ্রশাসনের সচিব পদটি ২১ সেপ্টেম্বর থেকে শূন্য। রুটিন দায়িত্বে আছেন একই মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। এ রকম গুরুত্বপূর্ণ একটি পদে কাকে বসানো হবে, এ নিয়ে নানা কানাঘুষা চলছে। চুক্তিভিত্তিক সচিবদের কাউকে বসানো হবে নাকি নিয়মিত কর্মকর্তাদের দেওয়া হবে এ পদে, তা নিয়েও ধোঁয়াশা। বিএনপি কিংবা জামাত কোন পন্থি কর্মকর্তার আসন হবে জনপ্রশাসন সচিবের মতো পদটি, এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, দলীয় চিন্তার বাইরে শক্ত অবস্থান নিতে বেগ পেতে হচ্ছে বর্তমান প্রশাসনের।
অন্তর্র্বতী সরকারের এমন অবস্থা দেখে হতাশ জনপ্রশাসন বিশ্লেষকরা। তাদের মতে, দক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তি দেখে দায়িত্ব দেয়া উচিত। কে কোন দলের সেসব বিষয় বিবেচনার বাইরে রেখে এ রকম পদে কাউকে বসাতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু করতে কতটা পারদর্শী হবে সরকার, তা সহজে অনুমেয়। কারণ, মাঠ প্রশাসন সাজাতে জনপ্রশসাসন সচিবের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ কোনো মন্তব্য করতে রাজি হননি। জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিঞা বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমান প্রশাসন নাজুক অবস্থায় আছে। দায়িত্বপ্রাপ্তরা এ ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন।
প্রাপ্ত তথ্য মতে, গেল এক বছরে সচিব পদে পদোন্নতিসহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিতর্কিত সিদ্ধান্ত নিতে দেখা যায় বর্তমান সরকারকে। পলাতক হাসিনার সরকারের সুবিধাভোগীরা যেমন পদোন্নতি পেয়েছেন। তেমনি বিতর্ক ওঠায় তাদের ওএসডি করা হয়েছে। এতে কর্মকর্তাদের বসিয়ে বসিয়ে অতিরিক্ত বেতন-ভাতা দিয়ে বড় লোকসান হচ্ছে রাষ্ট্রের। এ রকম নানামুখী কা- থেকে বের হতে চেষ্টা করলেও বাস্তবে পারছেন না সংশ্লিষ্টরা।
প্রশাসনের কর্মকর্তাদের বদলি-পদোন্নতির দায়িত্বের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের পদটি গুরুত্বপূর্ণ। তাই বড় দুটি দলই এ জন্য জোর লবিয়িং চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে ডিসিসহ মাঠ প্রশাসনে কারা দায়িত্ব পালন করবেন, সেটি এখন মুখ্য আলোচ্য বিষয়। তাই সব দলের নজর এখন সরকারের প্রশাসন সাজানোর দিকে।
এদিকে জনপ্রশাসন সচিব পদটি শূন্য থাকায় অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদোন্নতির প্রক্রিয়া থমকে গেছে। নতুন সচিব যোগ না দেওয়া পর্যন্ত পরবর্তী সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। জনপ্রশাসন সংশ্লিষ্টদের ধারণা ছিল, প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরপরই সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে। কিন্তু তা হয়ে ওঠেনি এখনও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












