প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ব্রাজিল, গ্রীস ও বুলগেরিয়া
, ২২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ রবি’ ১৩৯১ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভয়াবহ সাইক্লোনের তাণ্ডবে ব্রাজিলের দক্ষিণাঞ্চল লণ্ডভণ্ড। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৭ জনে। এখনও নিখোঁজ অনেকে। ড্রোন ফুটেজে দেখা যায় ধ্বংসযজ্ঞের চিত্র। ধ্বংসস্তূপের মাঝে নিখোঁজদের সন্ধান করছে জরুরি বিভাগ।
সাইক্লোনের পর টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় রিও গ্রানাদে দো সুল রাজ্যের বেশ কয়েকটি শহরে। স্থানীয় নদীর পানি উপচে পড়ায় ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট। তলিয়েছে বাড়িঘরও। উঁচু মহাসড়কে অবস্থান নিয়েছেন অনেকে। তবে টানা বৃষ্টির কারণে পানি পৌঁছে গেছে সেখানেও।
আরও দুই দিন বৃষ্টিপাত হতে পারে বলে শঙ্কা আবহাওয়া বিভাগের। চলতি বছর ব্রাজিলের সাও পাওলোয় বন্যায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের।
অপরদিকে, প্রবল বৃষ্টি ও বন্যায় ভেসে গেছে গ্রিস ও বুলগেরিয়া। কিছুদিন ধরে চলা তাপপ্রবাহের পর শুরু হয়েছে ভয়ংকর ঝড় ও বৃষ্টি।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গ্রিস ও বুলগেরিয়ার সীমান্তে থাকা কিরক্লারেলি অঞ্চলে বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেখানে পাঁচজন মারা গেছে এবং একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুলগেরিয়ায় কৃষ্ণসাগর উপকূলের এলাকায় প্রচ- বৃষ্টি হচ্ছে। এপর্যন্ত বৃষ্টিতে চারজন মারা গেছে। কয়েক হাজার পর্যটক আটকে পড়েছে। বুধবার সরকারি কর্মকর্তারা জানিয়েছিলো, দুই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের গাড়ি যখন একটি নদীর উপরের সেতু পার হচ্ছিল, তখনই তা বন্যার পানিতে ভেসে যায়। ওই দুই নারী মারা গেছে। এছাড়া একজন পুরুষের দেহ সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। একজন ৬১ বছর বয়সি নির্মাণকর্মীও মারা গেছে।
সোমবার থেকে সমানে বৃষ্টি পড়ে চলেছে। ফলে নদীতে পানি বেড়ে সেতু ধ্বংস করেছে। পুরো কৃষ্ণসাগর উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার পর্যটক আটকা পড়েছে। গ্রিসে ২৪ ঘণ্টায় ২৪ থেকে ৩১ ইঞ্চি বৃষ্টি হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছে, অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়ার রেকর্ড বলছে, ১৯৫৫ সালের পর এরকম ঘটনা এই প্রথম। এতদিন দাবানলের কবলে পড়েছিল গ্রিস। তারপর সেখানে এরকম বৃষ্টি হলো। জলবায়ু পরিবর্তনের ফল ভালোভাবেই টের পাচ্ছে ইউরোপের দেশগুলো।
কর্মকর্তারা জানিয়েছে, তিনজন মারা গেছে ও তিনজন নিখোঁজ। বহু এলকায় বিদ্যুৎ নেই, খাবার পানিও পাওয়া যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












