প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল ৩ ফেব্রুয়ারি। আবেদন চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানান।
প্রথমবারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি গতকাল জুমুয়াবার প্রকাশিত হয়।
২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন ও ২০১৫ সাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক-প্রভাষক নিয়োগের প্রার্থী নির্বাচন ও নিয়োগ সুপারিশ করছে। এত দিন প্রতিষ্ঠানের প্রধান, সহপ্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেওয়া হতো প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদের মাধ্যমে।
এনটিআরসিএ থেকে জানা যায়, বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের প্রধানের ১০ হাজার ২৭৮টি শূন্য পদ আছে। এগুলোর মধ্যে স্নাতক (পাস) কলেজের অধ্যক্ষের ৫৮৪টি ও উপাধ্যক্ষের ৬২৭টি, উচ্চমাধ্যমিক কলেজের অধ্যক্ষের ৭৬৮টি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩ হাজার ৯২৩টি ও সহকারী প্রধান শিক্ষকের ৩ হাজার ৮৭২টি) এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৫০৪টি শূন্য পদ অন্তর্ভুক্ত আছে।
এ ছাড়া এই নিয়োগে এমপিওভুক্ত কামিল, ফাজিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ এবং দাখিল মাদ্রাসার সুপার ও সহকারী সুপারের শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষের ১১০টি ও ভোকেশনাল প্রতিষ্ঠানের সুপারের ৪০টি শূন্য পদে নিয়োগে প্রক্রিয়া চালানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)