প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের চার মাসের মাথায় তার কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ। ‘ডেল্টাগ্রাম’-এর সাম্প্রতিক এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে যে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরন ও সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতি জনগণের ব্যাপক আস্থা রয়েছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ৭৫.৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের ধরনের প্রতি সরাসরি সমর্থন ব্যক্ত করেছেন, যেখানে মাত্র ১৭.৫ শতাংশ উত্তরদাতা অসন্তোষ প্রকাশ করেছেন এবং ৭.২ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশব্যাপী পরিচালিত এই জরিপে ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেওয়া হয়েছে।
বিভাগীয় ও ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, সমর্থনের হারে কিছুটা ভিন্নতা রয়েছে। রংপুর বিভাগে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন সবচেয়ে বেশি (৮৩.১ শতাংশ), যেখানে ঢাকা বিভাগে এটি ৭০.৪ শতাংশ। গ্রামীণ ও শহুরে জনমতের তুলনামূলক চিত্রে দেখা গেছে, গ্রামীণ এলাকার মানুষ সরকারের প্রতি বেশি আস্থাশীল (৭৮.৫ শতাংশ), বিপরীতে শহরাঞ্চলে সমর্থনের হার ৭০.১ শতাংশ। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, বিভাগীয় পর্যায়ে নমুনা কম হওয়ায় পরিসংখ্যানগত বিচ্যুতির সম্ভাবনা থাকে, তাই এটি চূড়ান্ত জনমতের প্রতিফলন হিসেবে দেখার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)