প্রতি রাকায়াতে পড়া হয়, কিন্তু পবিত্র সূরা ফাতিহা শরীফ থেকে শিক্ষা গ্রহণ করা হয়েছে কি?
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার প্রথম সূরা মুবারক উনার নাম হচ্ছেন পবিত্র সূরা ফাতিহা শরীফ। এই পবিত্র সূরা উনাকে বলা হয় ‘উম্মুল কুরআন’। নাযিল হওয়ার ধারাবাহিকতায় এ পবিত্র সূরা শরীফ পঞ্চম হলেও পবিত্র কালামুল্লাহ শরীফ উনার প্রথমে অবস্থান হয় এই পবিত্র সূরা শরীফ উনার।
পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার গুরুত্ব অনুধাবন করা যায়, প্রত্যেক নামাযের প্রত্যেক রাকাতে এ পবিত্র সূরা শরীফ পাঠ করার বাধ্যবাধকতা দেখে। একজন মানুষ দৈনিক ৫ ওয়াক্ত ফরয নামাযের ১৭ রাকাতে ১৭বার, ৩ রাকাত ওয়াজিব নামাযে ৩বার এবং ১২ রাকাত সুন্নতে মুয়াকাদ্দাহ নামাযে ১২বার, এই মোট ৩২বার কম করে হলেও একজন মুসলমান এ পবিত্র সূরা শরীফ দৈনিক পাঠ করে থাকে।
কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা দৈনিক এতবার করে পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও উক্ত পবিত্র সূরা শরীফে কি শিক্ষা আছে তা অনুধাবন করতে সমর্থ হয়নি।
পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি দোয়া শিক্ষা দিচ্ছেন, বলছেন- মুসলমানরা যেন এভাবে দোয়া করে: “আয় আল্লাহ পাক! আমাদেরকে সরল পথ দান করুন অর্থাৎ সিরাতুল মুস্তাক্বীমের পথ দিন, যাঁদের আপনি নিয়ামত দান করেছেন”। (পবিত্র সূরা ফাতিহা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫-৬)
অর্থাৎ পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার ৫ ও ৬নং পবিত্র আয়াত শরীফ উনার মর্মার্থ হচ্ছে- একজন মুসলমানকে সর্বদা সিরাতুল মুস্তাক্বীমের পথ চাইতে হবে। আর সিরাতুল মুস্তাক্বীমের পথ হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথ। উনার পথ চাইতে হবে এবং উনার সুন্নত মুবারক অনুসারে চলতে হবে। আর বর্তমানে উনার নায়িব ওয়ারিস হিসেবে আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে মান্য করাই হচ্ছে উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মর্মার্থ।
এরপর পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার শেষ পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি মুসলমানদের শিখিয়ে দিচ্ছেন, বলছেন- মুসলমানরা যেন এভাবে দোয়া করে-
“সে সমস্ত লোকের পথ দিবেন না, যারা গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত”। (পবিত্র সূরা ফাতিহা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৭)
মূলত এখানে গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত বলতে ইবলিস শয়তান, সমস্ত কাফির-মুশরিক এবং বাতিল ৭২ ফিরকাকে বুঝানো হয়েছে।
অর্থাৎ পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মর্মার্থ হচ্ছে- মুসলমানগণদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে রুজু হতে হবে। উনার দিকে রুজু হতে হলে হক্কানী ওলীআল্লাহ উনাদের কাছে যেতে হবে এবং উনাদের দিক-নির্দেশনা অনুসারে চলতে হবে। এবং কাফির-মুশরিকদের মতে-পথে চলা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না।
অথচ দেখা যাচ্ছে, বর্তমান মুসলমানদের অবস্থা হচ্ছে ঠিক উল্টো। তারা সারাদিন কাফির-মুশরিকদের মতে ও পথে চলে, তাদের অনুসরণ অনুকরণ করে, কিন্তু হক্কানী ওলীআল্লাহ উনাদের নিকট আসে না, উনাদের দিক-নির্দেশনা অনুসারে চলে না। আর এ কারণেই বর্তমান মুসলমান জাতির এ করুণ অবস্থা। কিন্তু মুসলমানরা যদি পবিত্র সূরা ফাতিহা শরীফ অনুসারে আমল করতে পারতো, তবে নিশ্চিতভাবে মুসলমানদের সমস্ত বালা-মুছিবত দূর হয়ে যেতো এবং মুসলমানরা কামিয়াবী হাছিল করতো।
তাই মুসলমানদের বর্তমান কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে- বেশি বেশি পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করা এবং এ পবিত্র সূরা শরীফ উনার দিক-নির্দেশনা অনুসারে জীবন গড়ে তোলা। তবেই কামিয়াবী হাছিল করা সম্ভব।
-আল্লামা মুহম্মদ আমিনুর রহমান।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।