প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব না বাড়ানোর আহ্বান
নিজস্ব সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং সচল রেখেছে।
তিনি গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি, ব্যাংক ডাকাতি করে শিল্প-কারখানা বন্ধ করে লাখো বেকারত্ব সৃষ্টি করেছে, তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানান। তবে একই সঙ্গে তিনি প্রতিষ্ঠান বন্ধ না করে সেগুলো চালু রেখে কর্মসংস্থান ধরে রাখার বিষয়টি উল্লেখ করেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও আন্তর্জাতিক অঙ্গীকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থনীতিতে সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকদের ভালো থাকা এবং শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি।
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে যারা লুটপাট করেছে, ব্যাংক ডাকাতি করেছে তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু তাদের শিল্প-কারখানাগুলো বন্ধ করে ১৪ লাখ মানুষকে বেকার করা হচ্ছে কেন? কারখানাগুলো চালু রেখে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।