নবীনগরে পবিত্র কুরআন শরীফে আগুন, ফাঁসির দাবিতে ব্যাপক বিক্ষোভ
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ব্রাহ্মণবাড়িয়া সংবাদাদতা:
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসার আলমারিতে রাখা পবিত্র কুরআন শরীফে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। দ্বীনি অনুভূতিতে আঘাত হানার এই জঘন্য অভিযোগে বাইজিদ নামের এক যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গত জুমুয়াবার (২৮ নভেম্বর) বিকেলে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অভিযুক্ত যুবকের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিতের দাবিতে নবীনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, সে সম্প্রতি পবিত্র কুরআন শরীফে 'ভুল রয়েছে' এমন অসঙ্গত মন্তব্য করে আসছিল। জুমুয়াবার বিকেলে বাইজিদ মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে আলমারি থেকে বেশ কয়েকটি কুরআন শরীফ বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে বাইজিদকে হাতেনাতে আটক করে।
পবিত্র কুরআন শরীফ অবমাননার এই বর্বর ঘটনার প্রতিবাদে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে নবীনগরের সর্বস্তরের মুসলিমরা বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিতের দাবিতে শত শত মানুষ রাস্তায় নেমে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পবিত্র কুরআন শরীফে আগুন ধরিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্ত বাইজিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আইন অনুযায়ী মামলার পরবর্তী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)