প্রতিরক্ষা যন্ত্রপাতি উৎপাদনের জমি বরাদ্দ দিয়েছে বেজা
, ০৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকার দেশের প্রতিরক্ষা যন্ত্রপাতি উৎপাদনের জন্য বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) একটি জমি বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এখন দেশেই প্রতিরক্ষা যন্ত্রপাতি উৎপাদনের একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ডিফেন্স ব্যয় কমবে। লোকাল একটি ভ্যালু অ্যাডিশন হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল আমরা দেখলাম যে ডিফেন্স জোন করার কথা বলা হচ্ছে, এর আগে দেখেছি পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন আমাদের তো একটি ডিফেন্স ব্যবস্থা আছে, তাই না? আমাদের নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আর্মি আছে এবং আমরা তো তাদের ডিফেন্স সরঞ্জাম কিনি। আমরা তো প্রতিনিয়ত কিনছি। তো এখানে কোনো পার্থক্য নেই।
এখানে পার্থক্যটা হচ্ছে যে উৎপাদন হবে, এইজন্যই একটি জমি বরাদ্দ করা হয়েছে-অন্য কিছুই না। এখন এটা কি পাকিস্তান থেকে আসবে, নাকি তুরস্ক থেকে আসবে, নাকি অন্য কোথাও থেকে আসবে-এরকম কোনো সুনির্দিষ্ট কিছু হয়নি।
তিনি বলেন, গতকাল যেটা হয়েছে আমি নিজে ওই সভায় ছিলাম। যেটা হয়েছে, বেজা-বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি-তারা শুধুমাত্র একটি ল্যান্ড অ্যালোকেট করেছে ডিফেন্স ইকুইপমেন্ট উৎপাদনের জন্য।
দেড় বছর ধরে জ্বালানি নিয়ে সংকটে ছিলেন-এই বিষয়ে আমরা চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে যুদ্ধবিমানসহ অনেক ব্যয়ের উদ্যোগ দেখেছি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জ্বালানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। কারণ হচ্ছে, এটা বরং ডিফেন্স ব্যয় কমাবে। লোকাল একটি ভ্যালু অ্যাডিশন হবে।
চীন থেকে যুদ্ধবিমান ও তুরস্ক থেকে ড্রোন কেনা হচ্ছে-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, এগুলো কোনো স্পেসিফিক কিছু হয়নি। শুধুমাত্র আমি যেটুকু জানি, সেটুকু বলব।
আমি যেটা জানি না, সেটা সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলতে চাই না। বেজার ওই মিটিংয়ে ছিলাম, সেখানে শুধুমাত্র একটি জমি অ্যালোকেট করা হয়েছে-ডিফেন্স ইকুইপমেন্ট উৎপাদন হবে, এটাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












