প্রতিবেশি দেশ আমাদের প্রতিনিয়ত ছোট করছে -রিজভী
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ হাদি আশার, ১৩৯১ শামসী সন , ৩১ মার্চ, ২০২৪ খ্রি:, ১৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আমাদের প্রতিবেশি দেশ প্রতিনিয়ত ছোট করছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সীমান্তে বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদে একটু মাথা উঁচু করে কথাও বলতে পারে না। তাদের কাছে থেকে তিস্তার পানিসহ ন্যায্য অধিকার কিছু নে পেলেও প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেন না, গলা তুলে কথা বলতে পারেন না। শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশের প্রত্যেকটি আবদারই পূরণ করতে হয়।’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
‘সীমান্ত চুক্তির পরেও বাংলাদেশিদের হত্যা করছে ভারতের বিএসএফ। প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী আপনি কী পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি, গঙ্গার পানি সেটাও আপনি পাননি। তারপরও এত নতজানু কেন?’
বিএনপির এই নেতা বলেন, ‘আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে ১৯ বিলিয়ন। কিন্তু আইএমএফের গোপনে রিপোর্টে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন, সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না। প্রধানমন্ত্রী পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে? এই যে দেশে অভাব-অনটন আসছে, আপনি এর প্রতিবাদ করতে যাবেন, আপনাকে কারাগারে যেতে হবে। নির্যাতনের শিকার হতে হবে।’
রিজভী বলেন, ‘শেখ হাসিনার ভারতের সঙ্গে এত প্রেম, এত মহব্বত ব্রিক্সের সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথাই বলেনি। মানুষ এটাও মনে করে, ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারত। শুধু অপমান ও লাঞ্ছনা ছাড়া আপনি কী পেয়েছেন প্রধানমন্ত্রী?’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)