প্রতিনিয়তই কৌশল পাল্টে সীমান্তে বাড়ছে চোরাচালান
স্থল সীমান্তে আশঙ্কাজনক হারে বেড়েছে স্বর্ণ চোরাচালান। চোরাকারবারিদের নিত্যনতুন কৌশলে রীতিমতো হিমশিম খাচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। চোরাচালান ঠেকাতে তাই আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
স্থলবন্দরের মতো স্থল সীমান্তেও চোরাচালান পুরনো সমস্যা। মাদকের সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে স্বর্ণ চোরাচালান।
সীমান্তরক্ষী বাহিনীর পরিসংখ্যান বলছে, ২০২১ সালে স্বর্ণ আটকের পরিমাণ যেখানে প্রায় ৫১ কেজি, ২০২২ সালে সেটি বেড়ে দাঁড়ায় প্রায় চারগুন। আর চলতি বছরের প্রথম দুই মাসেই আটকের পরিমাণ ৫৪ কেজি। সবচেয়ে বেশি স্বর্ণ আটক করা হয়েছে যশোর-বেনাপোলের সীমান্ত থেকে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেন, আজকে যেই প্রযুক্তি আধুনিক মনে হচ্ছে, তা কাল পুরাতন হচ্ছে। যারা এ ধরনের কাজে জড়িত, তারা ধরা পড়লে নতুন কৌশল অবলম্বন করছে। আরও ডিজাটালাইজড পদ্ধতিতে চেক করে স্বর্ণ চোরাচালান, মাদকসহ এসব বিষয়ে আমাদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।
এদিকে, সীমান্তে চোরাচালান বন্ধে নিয়মিত বিরতিতে যৌথ অভিযানের ওপর জোর দিয়েছেন বিজিবি কর্মকর্তারা। আর স্থল বন্দর দিয়ে দেশে আসা যাত্রীদের তল্লাশিকে কেন্দ্র করে হয়রানি ঠেকাতে সমন্বিত ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিজিবি মহাপরিচালক ও ব্যবসায়ীরা।
দেশে ফেরা যাত্রীদের কয়েক ধাপে তল্লাশির পর সব আনুষ্ঠানিকতা শেষ হয় টার্মিনালের ভেতরেই। কিন্তু লাগেজ বের হওয়ার পর দুই কদম গেলেই আবারও পড়তে হয় তল্লাশির মুখে। এবার নতুন করে সব ব্যাগ খুলে জেরার মুখে পড়েন যাত্রীরা। এরপর আরও একটু সামনে যেতেই আবারও বিজিবির তল্লাশি।
বিদেশ ফেরত যাত্রীদের এমন ভোগান্তি বন্ধে কাস্টসমের সঙ্গে কীভাবে সমন্বিত তল্লাশি করা যায়, সে প্রক্রিয়া চলমান বলে জানালেন বিজিবির মহাপরিচালক।
এছাড়া, স্থল বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে প্রযুক্তিসহ দক্ষ জনবলের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, যাত্রী হয়রানি ও ভোগান্তি বন্ধে কার্যকর ব্যবস্থা জরুরি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।