প্রধানমন্ত্রীকে কেন নোবেল দেয়া হয়নি তা বোধগম্য নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
শরীয়তপুর সংবাদদাতা:
শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জন্য যেভাবে কাজ করে চলেছেন তাতে শান্তির জন্য তাকে নোবেল দেওয়া উচিত ছিল। কিন্তু কেন তাকে দেওয়া হয়নি তা আমার বোধগম্য নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি গুলিস্তানের সিদ্দিক মার্কেটের আগুন লাগার বিষয়টি আমাদের গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন তদন্ত কার্য চলমান। তদন্তের পরে আমরা জানাতে পারবো এক্সক্লুসিভ (বিশেষ) কোনো কারণে আগুনের সূত্রপাত ঘটলো না গ্যাস অথবা শর্টসার্কিটের থেকে হয়েছে।
খালেদা জিয়াকে প্রাধানমন্ত্রী দয়া করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে বাড়িতে থেকে সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। খালেদা জিয়ার স্বজনরা আবারও চিকিৎসার মেয়াদ উত্তীর্ণ করার জন্য আবেদন দিয়েছেন। সেই আবেদনটি আইন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে যাবে। তারপরে বলা যাবে নতুন করে আবেদন গৃহীত হবে কি না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।