প্রতিকেজি আলুতে প্রায় ১০ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
বাগমারা উপজেলায় আলুর উৎপাদন খরচ প্রতি কেজি ২৩ টাকা হলেও পাইকারি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৪ টাকায়। ফলে কৃষকরা প্রতিকেজি প্রায় ১০ টাকা লোকসান করছেন।
উদপাড়া এলাকার চাষি জলিল সরদার বলেন, ছোট্ট মেয়েটির জন্য ইলিশ কিনতে হাটে আলু বিক্রি করেছেন তিনি। জুমুয়াবার তাহেরপুর হাটে পাঁচ মণ আলু বিক্রি করে ২৭৫০ টাকা অর্জন করলেও, অন্যান্য প্রয়োজনীয় জিনিস কেনার পর পর্যাপ্ত অর্থ থাকা সত্তে¦ও ইলিশ কেনা সম্ভব হয়নি। জলিল অভিযোগ করেন, সামনের বছর আর আলু চাষ করব না। এর চেয়ে মানুষের বাড়িতে কামলা দেওয়া ভাল।
উপজেলা কৃষি কর্মকর্তার তথ্য অনুযায়ী, বাগমারায় এই মৌসুমে ৯৮৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। মোট উৎপাদন হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫০০ টন। উৎপাদনে মোট খরচ হয়েছে ৭৫৬ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা, কিন্তু বাজার মূল্যে বিক্রি হলে আয় হবে মাত্র ৪৪৫ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা। এতে কৃষকের লোকসান দাঁড়িয়েছে ৩৩১ কোটি ২৬ লাখ টাকা।
যোগীপাড়া ইউনিয়নের চাষি সামছুর রহমান বলেন, পাইকারি বাজারে দাম কম, খুচরা বাজারে বেশি। কৃষি বিপণন ব্যবস্থার কারণে আমাদের ক্ষতি হচ্ছে।
রাজশাহী অঞ্চলের কৃষি বিপণন কর্মকর্তা সুমন হালদার জানান, পাইকারি বাজারে আলু ১৩-১৪ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে তা ২০-২১ টাকায় বিক্রি হচ্ছে। মন্ত্রণালয়ে আবেদন দেওয়া হয়েছে, আশা করা হচ্ছে দাম কিছুটা বাড়বে।
হামিরকুৎসা ইউনিয়নের জহুরুল ইসলাম এবারের আলু চাষ থেকে দুই লাখ ৫৭ হাজার টাকার ক্ষতির মুখোমুখি। তিনি জানান, ঋণ ও সার-ওষুধের টাকা পরিশোধের জন্য হিমাগারের খরচও দিতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যে উদ্বৃত্ত থাকলেও কৃষকরা দাম না পেয়ে হতাশ। আগামী বছরে আলু চাষে অনুৎসাহী হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)