প্রণোদনায় খুশি নন সরকারি চাকরিজীবীরা, আন্দোলনের হুমকি
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৭ জুন, ২০২৩ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
৮ম পে-স্কেল অনুযায়ী ১ জুলাই থেকে এমনিতেই ৫ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর সঙ্গে আরও ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে জুলাই থেকে ১০ শতাংশ বেশি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা।
প্রধানমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানালেও প্রণোদনায় নাখোশ অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী। তারা বলছেন, ৫ শতাংশ প্রণোদনা বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই প্রণোদনা নয় বরং স্থায়ীভাবে কমপক্ষে ২০ শতাংশ বেতন-ভাতা বাড়াতে হবে। দ্রুত সময়ের মধ্যে এ দাবি মেনে নেওয়া না হলে ঈদের পর আবার আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর ৫ শতাংশ প্রণোদনা ঘোষণায় বেতন বাড়ার জট খুলেছে। কিন্তু এটা বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, আমরা প্রণোদনা চাইনি, চেয়েছি বেতন বৃদ্ধি বা মহার্ঘ্য ভাতা। মুজিববর্ষে দিলে সেটা হতো প্রণোদনা। এখন বাস্তবতার সঙ্গে মিল রেখে বেতন-ভাতা বাড়ানো দরকার। প্রণোদনায় কাজ হবে না। ঈদের ছুটির পর সব সংগঠনের সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান বাজারের সঙ্গে মিল রেখে বেতন বাড়ালে কমপক্ষে ১৫ থেকে ২০ শতাংশ বেতন বৃদ্ধি করা প্রয়োজন। সেখানে ৫ শতাংশ বেতন বাড়ানো যুক্তিযুক্ত নয়। তার যুক্তি, গত আট বছরে প্রতি বছর ইনক্রিমেন্ট দিয়েছে ৫ শতাংশ করে। তাহলে মোট বাড়ল ৮*৫=৪০ শতাংশ, এর সঙ্গে প্রণোদনা ৫ শতাংশসহ মোট ৪৫ শতাংশ বাড়ছে বলা যায়। কিন্তু দ্রব্যমূল্য বেড়েছে গড়ে ১০০-১১০ শতাংশ। বাকি ৫৫ থেকে ৬৫ শতাংশ গ্যাপ কীভাবে পূরণ করবেন চাকরিজীবীরা?
অবশ্য অনেকে মনে করছেন, এই সংকটের সময়ে প্রণোদনা দেওয়াটাই যথেষ্ট। এখন পে-স্কেল দেওয়া বা বড় পরিসরে বেতন বৃদ্ধির সময় নয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে সরকারি চাকরিজীবী প্রায় ১৪ লাখ। এর সঙ্গে সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন কর্পোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষকসহ এ সংখ্যা প্রায় ২২ লাখ। চলতি অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে ৭৩ হাজার ১৭৩ কোটি টাকা খরচ হয়েছে। আগামী অর্থবছরে বেতন-ভাতা বাবদ ৭৭ হাজার কোটি টাকা বরাদ্দের খসড়া তৈরি করেছে অর্থ বিভাগ। সেখানে আরও ৫ শতাংশ প্রণোদনার জন্য সরকারের বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












