প্রকৃত ঈমানদার কখনো এক ভুল বারবার করে না
মুবারক শানে গোস্তাখী করার পরিণতি:
পবিত্র বদরের জিহাদে আব্দুল উজ্জা নামক এক মুনাফিক ধরা পড়লো। এই মুনাফিকের কাজ ছিলো সার্বক্ষণিক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে কুৎসা রটনা করা এবং সেগুলো দিয়ে গান-বাজনা বানিয়ে প্রচার করা। নাউযুবিল্লাহ! মুনাফিক আব্দুল উজ্জাকে যখন গ্রেফতার করে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে নিয়ে আসা হলো, তখন সে ক্ষমা চেয়ে খুব কাকুতি-মিনতি করে পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো এবং বলতে লাগলো, সে জীবনে আর কখনো এ কাজ করবে না। তার কাকুতি-মিনতি ও কান্নাকাটি দেখে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সুপারিশ করলেন, এবং আরজু করলেন এবারের মতো তাকে ক্ষমা করে দেয়া হোক। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সুপারিশের কারণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুনাফিক আব্দুল উজ্জাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ!
কিন্তু দেখা গেলো উহুদ যুদ্ধের সময় আব্দুল উজ্জা নামক মুনাফিকটি আবার একই কাজে ধরা পড়লো। তাকে যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে নিয়ে আসা হলো, তখন সে ফের ক্ষমা চেয়ে খুব কাকুতি-মিনতি করে পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো এবং বলতে লাগলো, সে জীবনে আর কখনো এ কাজ করবে না। এ কথা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন- মু’মিনগণ কখনো এক গর্তে দুইবার ধোঁকা খায় না। অর্থাৎ তার মতো মুনাফিককে ফের ক্ষমা করা হবে না, কারণ তাকে ক্ষমা করলে সে আবারো মুনাফিকী করবে এবং মানুষের ঈমান নষ্ট করবে। তাই তৎক্ষণাৎ তার গর্দান কেটে মৃত্যুদ- কার্যকর করা হলো। সুবহানাল্লাহ!
এই ঘটনা থেকে মুসলমানদের জন্য অনেক ইবরত নছীহত আছে। বর্তমানে দেখা যায় মুসলমানরা বারবার কাফির-মুশরিকদের দ্বারা প্রতারিত হয়, তাদের দ্বারা নির্যাতিত হয়। কিন্তু তারপরও মুসলমানদের শিক্ষা হয় না, আবারো কাফির-মুশরিকদের সাথে মুহব্বত স্থাপন করে, তাদের অনুসরণ করে। নাউযুবিল্লাহ!
তার মানে মুসলমানরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, এবং এই কারণে তারা একই গর্তে বারবার পতিত হচ্ছে, কাফিরদের দ্বারা বারবার প্রতারিত ও নির্যাতিত হচ্ছে।
তাই প্রত্যেক মুসলমানের উচিত- মুনাফিক আব্দুল উজ্জার মৃত্যুদ- কার্যকরের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সে অনুসারে জীবন পরিচালিত করা অর্থাৎ একই ভুল বারবার না করা।
-০-
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।