পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা -প্যারিসে ইসি সানাউল্লাহ
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ।
গত বুধবার (১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন বিশ্বজুড়ে একটি ‘চ্যালেঞ্জিং’ প্রক্রিয়া হিসেবে পরিচিত। আমরা ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের অভিজ্ঞতা জানতে আলোচনা করেছি। এছাড়া বিশ্বের অন্যান্য দেশের সাথেও আলাপ করে আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে গুরুত্বের সাথে কাজ করছি।
তিনি আরও বলেন, অনলাইন ভোটিং নিয়ে অনেক প্রস্তাব এলেও বিশ্বজুড়ে এটি এখনও নিরাপদ এবং গ্রহণযোগ্য মডেল হিসেবে স্বীকৃতি পায়নি। তাই আপাতত আগামী নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট আয়োজনের লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। আগামী নভেম্বর মাসের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নিবন্ধিত ভোটাররা কমিশনের কাছে ব্যালটের জন্য আবেদন করতে পারবেন।
তিনি ব্যাখ্যা করেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ব্যালট পেপার গ্রহণ থেকে শুরু করে ফেরত পাঠানোর সম্পূর্ণ প্রক্রিয়া ট্র্যাক করা যাবে। বিদেশ থেকে পাঠানো ব্যালট পেপার সরাসরি প্রবাসীদের নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)