পোশাক শিল্পকে বাধাগ্রস্ত করছে এনবিআর ও কাস্টমস -বিজিএমইএর সাবেক সভাপতি
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ০৮, মে, ২০২৪ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
এনবিআর এবং কাস্টমস প্রতিনিয়ত পোশাক শিল্পকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, আমরা এ অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ এ আয়োজিত ১৬তম বাংলাদেশ ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের উদ্দেশে বলেন, আমাদের শিল্পের কোর মেটেরিয়াল তুলা, যেটা বাংলাদেশে নেই। তারপরেও স্পিনিং মিলগুলো গড়ে উঠেছে। এ অবস্থায় আমাদের সহযোগিতা না করে এনবিআর এবং কাস্টমস প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে এটা আপনাকে জানানো আমার দায়িত্ব।
তিনি বলেন, আমরা এই অহেতুক হয়রানি থেকে মুক্তি চাই। আমরা যদি মুক্তি পাই তাহলে এই ইন্ডাস্ট্রিকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। বিভিন্নভাবে আমরা চট্টগ্রাম পোর্টে ইমপোর্ট করতে গেলে বাধার সম্মুখীন হই। শুধু যে গার্মেন্ট শিল্প বাধাগ্রস্ত হয় তা কিন্তু নয়। এক্সপোর্ট ইমপোর্ট যাই করি না কেন এনবিআরের অত্যাচারে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আপনার কাছে এটার একটা সুরাহা চাই। আশা করি, আগামী কেবিনেট মিটিংয়ে এগুলো আপনি তুলে ধরবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)