সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

পোল্ট্রি খাত কর্পোরেট সিন্ডিকেটমুক্ত করতে ডিম আমদানি বন্ধ ও খাদ্য আমদানির দাবি

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৫:৪৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৫১
পোল্ট্রি খাত কর্পোরেট সিন্ডিকেটমুক্ত করতে ডিম আমদানি বন্ধ ও খাদ্য আমদানির দাবি
নিজস্ব প্রতিবেদক:
পোল্ট্রি খাত কর্পোরেট সিন্ডিকেটমুক্ত করতে সরকারকে মুরগির বাচ্চার আমদানি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দাম স্থিতিশীল রাখতে মুরগির খাদ্য আমদানির অনুমতি দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। সেটা হলে দেশের বাজারে খাদ্যের দাম কমে যাবে, সিন্ডিকেট ভেঙ্গে পড়বে, লাভবান হবেন দেশের প্রান্তিক খামারিরা।
একই সঙ্গে খামারিদের সুরক্ষা দিতে ডিম আমদানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা বলেন, আমদানি করে সাময়িকভাবে ডিমের দাম কমানো গেলেও ভবিষ্যতে ডিমের বাজার অস্থিতিশীল হবে। ডিম আমদানির খবরে অনেক প্রান্তিক খামারি ডিম উৎপাদন থেকে সরে আসছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির নেতারা।
এসময় বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন, ডিমের বাজারে তদারকি হওয়ার ফলে এখন মুরগির বাচ্চার বাজারে লুটপাট শুরু করেছে কর্পোরেট সিন্ডিকেট। ডিম আমদানি করে সমস্যার সমাধান হবে না, আমদানির ফলে প্রান্তিক খামারিরা আতঙ্কিত হয়ে উৎপাদন থেকে সরে যাচ্ছেন। এতে বাজারে ডিমের তীব্র সংকট তৈরি হতে পারে। আমদানি করে হয়তো সাময়িক সমাধান পাওয়া যাবে; কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য মুরগির বাচ্চা ও খাবারের দাম কমাতে হবে। দাম কমাতে বর্তমানে এ খাতে যেসব কোম্পানি আছে, তাদের সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে।
মুরগির খাদ্য ও বাচ্চার বাজারে কর্পোরেট সিন্ডিকেটের নিয়ন্ত্রণ কমানো গেলে ক্ষুদ্র খামারিরা সুরক্ষা পাবেন উল্লেখ করে সুমন হাওলাদার বলেন, দেশের লাখো ক্ষুদ্র খামারিদের সুরক্ষা না দিলে ভোক্তাদের আরও বেশি দামে ডিম ও মুরগি কিনতে হবে। এ সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের।
সংবাদ সম্মেলনে বলা হয়, কর্পোরেট কোম্পানিগুলো খাদ্য, মুরগি, ডিম, মুরগির ওষুধসহ সব ব্যবসায় নেমেছে। সবকিছু তাদের হাতে থাকায় ক্ষুদ্র খামারিরা অসহায়। এ বাজারে তারা যে দাম দেয়, সেটাই মেনে নিতে হয়।
বিপিএর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ডিম আমদানি করার মাধ্যমে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। ডিম আমদানি করা হলে দাম কমবে, এমন কথা দেওয়া হলেও আদতে ডিমের দাম একটা সময় আরও বেড়ে যাবে এবং তখন ২০ টাকায় ডিম খেতে হবে।
সে জন্য আমদারি সিদ্ধান্ত প্রত্যাহার করে দেশের প্রান্তিক খামারিরা কীভাবে উৎপাদনে ফিরে আসতে পারেন, সেই ব্যবস্থা করা উচিত।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৭ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৭ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৭ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৭ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৭ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৭ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৭ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৭ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৭ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৭ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৯ ঘণ্টা আগে