চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা: আখ-কলা পেঁপে চাষে সাফল্য
টাঙ্গাইলের সখীপুরে কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন হাবীব খান (৩০) নামের এক তরুণ উদ্যোক্তা। উপজেলার কালিয়ানপাড়া গ্রামে ১২ একর জমির ওপর গড়ে তুলেছেন নিজস্ব কৃষি প্রকল্প। সবাইকে তাক লাগিয়ে দিয়ে লালমাটিতে চাষ করছেন ফিলিপাইনের কালো আখ, টপ লেডি পেঁপে ও রঙিন সাগর কলা।
এ ছাড়া এবার পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছেন উচ্চ ফলনশীল বারোমাসি শজনে। এতে চাকরি ছেড়ে আসা হাবীব খান এক বছরে অন্তত ১৫ লাখ টাকা আয়ের সম্ভাবনা দেখছেন।
তরুণ কৃষি উদ্যোক্তা হাবীব খান জানান, ২০১৭ সালে বিবিএ শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। কিন্তু পারিবারিক ঐতিহ্য ও কৃষির প্রতি ভালোবাসা তার পিছু ছাড়েনি। তাই ২০২১ সালে চাকরি ছেড়ে দিয়ে নিজের এলাকায় গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। এখন তার কৃষি প্রকল্পেই প্রতিদিন কাজ করছেন প্রায় ১৫ থেকে ২০ জন শ্রমিক।
কৃষি উদ্যোক্তা হাবীব খান জানান, চলতি মৌসুমে দেড় একর জমিতে ফিলিপাইনের কালো জাতের আখের (ব্ল্যাক সুগার-কেইন) ১০ হাজার চারা রোপণ করা হয়েছে। প্রতি চারায় চারটি করে আখ হলেও ৪০ হাজার আখ বিক্রি করা যাবে। এতে গত ছয় মাসে খরচ হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আগামী দুই মাসে আরও দেড় লাখ টাকা খরচ হবে। আখ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ লাখ টাকা।
সেই সঙ্গে সাড়ে ৩ একর জমিতে ৩ হাজার রঙিন সাগর কলা চাষে খরচ হয়েছে ৮ লাখ টাকা। বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ থেকে ১৪ লাখ টাকা। এক হাজার টপ লেডি জাতের পেঁপে গাছ রোপণ করা হয়েছে। পেঁপেতে এ পর্যন্ত খরচ হয়েছে ৪ লাখ টাকা, বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ টাকা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।