পৃথিবীর মতই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান!
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পৃথিবীর সমান একটি ‘বাসযোগ্য’ গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের গবেষকদের দল গ্রহটির খোঁজ পেয়েছে। নতুন এ গ্রহের নাম দেওয়া হয়েছে ‘গ্লিস ১২বি’।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, পৃথিবীর মতো আকৃতির এ গ্রহ মানুষের বসবাসযোগ্য বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের অ্যাস্ট্রোফিজিকস গবেষক শিশির ঢোলাকিয়া গ্রহটির সন্ধানে নেতৃত্ব দিয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে আবিষ্কারের খবরটি প্রকাশ করা হয়েছে।
শিশির বলেছে, পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে নতুন গ্লিস ১২বি গ্রহটির অবস্থান। আমরা বিশ্বের বৃহত্তম স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহের বায়ুম-লে কী আছে, তা জানার চেষ্টা করব। এটি পরবর্তীতে আমাদের নিজস্ব সৌরজগতের বিভিন্ন বিষয় সম্পর্কে নতুন করে জানতে সহায়তা করবে বলে আশা করি।
গ্রহটিতে কোনো বায়ুম-ল আছে কিনা, তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর উপরিভাগের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বলে তারা জেনেছে। ফলে গ্রহটি বাসযোগ্য হতে পারে বলে মনে করা হচ্ছে।
গ্রহটি যে শীতল লোহিত বামন নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে, সেটি আকারে আমাদের পৃথিবীর সূর্যের মাত্র ২৭ শতাংশ। এর উত্তাপ সূর্যের মাত্র ৬০ শতাংশ। নক্ষত্রটি সূর্যের চেয়ে বেশ ছোট হওয়া সত্ত্বেও বিজ্ঞানীরা মনে করেন, গ্রহটি বাসযোগ্য হতে পারে। এ গ্রহটি প্রতি ১২ দিন ৮ ঘণ্টায় এর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এ ছাড়া নক্ষত্র থেকে গ্রহটি উপযুক্ত দূরত্বে রয়েছে, যেখানে তরল পানি থাকারও সম্ভাবনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)