সম্পাদকীয়
পূর্ব তুর্কিস্তানে চীনের বর্বরোচিত আগ্রাসন: পূর্ব তুর্কিস্তানের রক্তক্ষরণ ও খতীব কাশগরী রহমতুল্লাহি আলাইহি
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
বেদনাবিধুর ইতিহাসের মুকুরে তাকালে দেখা যায়, যখন পূর্ব আকাশে আগ্রাসী লাল ড্রাগনের নিঃশ^াস আগুনের হলকা হয়ে ঝরে পড়ে, তখন ১১টি বাংলাদেশের সমান বিশাল এক মুসলিম ভূখ- ‘পূর্ব তুর্কিস্তান’ আজ জ্যান্ত কবরস্থানে পরিণত হয়েছে। ১৬ লক্ষ বর্গকিলোমিটারের সেই পবিত্র জমিনকে গ্রাস করে নিয়েছে নাস্তিক্যবাদী কমিউনিস্ট চীন। ৩০ কোটি মানুষকে খাঁচায় বন্দি করতে তারা স্থাপন করেছে অগণিত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। এটি কেবল নজরদারি নয়, বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’, যেখানে প্রতিটি মোড়ে মোড়ে মুসলিম অস্তিত্বকে মুছে ফেলার নীল নকশা বাস্তবায়িত হচ্ছে।
তাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণে দেখা যায়, এই জুলুমের জীবন্ত দলিল ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রথম খতিব, বরেণ্য ওলামায়ে হক্কানী আল্লামা আব্দুর রহমান কাশগরী রহমতুল্লাহি আলাইহি। গত ৩রা এপ্রিল ছিল উনার ইন্তেকাল বার্ষিকী। শৈশবে কমিউনিস্টদের নাপাক থাবা থেকে বাঁচতে মায়ের কোল ছেড়ে হিজরত করতে হয়েছিল এই মহান ব্যক্তিত্বকে। মায়ের সেই করুণ আহাজারি আর স্বদেশের হারানোর বেদনা উনাকে এতটাই বিদীর্ণ করেছিল যে, তিনি সারাজীবন একাকীত্বের চাদর মুড়ি দিয়ে কাটিয়ে দিয়েছেন; ঘর-সংসার করা উনার পক্ষে সম্ভব হয়নি। উনার প্রতিটি দীর্ঘশ^াস ছিল উইঘুর মুসলিমদের স্বাধীনতার আর্তনাদ।
আজকের চীন কতটা পৈশাচিক, তা অর্গান হার্ভেস্টিং বা জীবন্ত মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির আন্তর্জাতিক বাজার দেখলেই বোঝা যায়। গবেষণায় উঠে এসেছে, উইঘুর মুসলিমদের দেহ থেকে জোরপূর্বক কলিজা, কিডনি ও চোখ উপড়ে ফেলা হচ্ছে। এমনকি পশুতুল্য চাইনিজরা অ্যানেস্থেশিয়া বা অবশ করার ইনজেকশন দেওয়ার ন্যূনতম সৌজন্যও দেখায় না। জীবন্ত মানুষের বুক চিরে অঙ্গ ছিনিয়ে নেওয়ার এই বীভৎসতা কেবল ইহুদীবাদী শক্তির পক্ষেই সম্ভব।
তাত্ত্বিক গবেষণার আলোকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি-৯৮ ভাগ মুসলিমের এই দেশে চাইনিজ আধিপত্যবাদ ও তাদের নাস্তিক্যবাদী সংস্কৃতির অনুপ্রবেশ রুখে দিতে হবে। আব্দুর রহমান কাশগরী রহমতুল্লাহি আলাইহি উনার উত্তরসূরি হিসেবে আমাদের দায়িত্ব হলো পূর্ব তুর্কিস্তানের আযাদীর জন্য আওয়াজ তোলা এবং এই হিং¯্র ড্রাগনের প্রকৃত চেহারা বিশ^বাসীর সামনে উন্মোচন করা। যারা সস্তা পণ্যের লোভে এই খুনি ও নাস্তিক্যবাদী শক্তির সাথে মিতালি করেন, তাদের মনে রাখতে হবে- মজলুমের প্রতিটি ফোঁটা রক্ত আর খতীব কাশগরী রহমতুল্লাহি আলাইহি উনার নীরব অশ্রু বৃথা যাবে না; এই ইহুদীবাদী অসভ্যতা নিজের পাপের ভারেই একদিন তাসের ঘরের মতো ধসে পড়বে।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












