পূর্ব জেরুজালেমে ইউএনআরডব্লিউএ’র সদর দফতরে সন্ত্রাসী ইসরায়েলি অভিযান
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে। তারা কার্যালয় থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে এবং জাতিসংঘের পতাকা নামিয়ে সেখানে সন্ত্রাসী ইসরায়েলের পতাকা লাগিয়েছে।
সংস্থাটির কমিশনার- জেনারেল ফিলিপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, গত সোমবার ভোরে সন্ত্রাসী ইসরায়েলি পুলিশ পৌরসভার কর্মকর্তাদের সাথে নিয়ে শেখ জারাহ এলাকায় সংস্থার প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে।
সে আরো বলেছে, ‘পুলিশ মোটরসাইকেল, ট্রাক ও ফর্কলিফ্ট নিয়ে আসে। এ সময় পুরো এলাকার যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। আসবাবপত্র, তথ্যপ্রযুক্তির সরঞ্জামসহ নানা জিনিসপত্র জব্দ করে তারা। জাতিসংঘের পতাকা নামিয়ে সন্ত্রাসী ইসরায়েলি পতাকাও লাগানো হয়।’
চলতি বছরের শুরুতেই সন্ত্রাসী ইসরায়েলি কর্তৃপক্ষ দেশটির অভ্যন্তরে সংস্থাটির সব অফিস খালি ও কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয়। ফলে ভবনটি ব্যবহার করতে পারছে না ইউএনআরডব্লিউএ।
জেনারেল ফিলিপ বলেছে, এ অভিযান কয়েক মাস ধরে চলা হয়রানির অংশ। এসব হয়রানির মধ্যে রয়েছে ২০২৪ সালে ইউএনআরডব্লিউএর কার্যালয়ে আগুন লাগানো, বিদ্বেষমূলক বিক্ষোভ, ভীতি প্রদর্শন, অপপ্রচার ও সন্ত্রাসী ইসরায়েলি পার্লামেন্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সংক্রান্ত আইন পাস। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)