পুলিশ উঠিয়ে এজিবি’র এসকর্ট সুবিধা চালু করল মার্কিন দূতাবাস
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তায় অর্থের বিনিময়ে আনসার বাহিনীর বিশেষায়িত ইউনিটের সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত রোববার (২২ অক্টোবর) থেকে এ সেবা নিচ্ছে দূতাবাসটি। আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) ১৬ সদস্যের একটি দল মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) পরিচালক রাজীব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূতকে (পিটার হাস) এসকর্ট সুবিধা দিতে ১৬ সদস্যের একটি এজিবি ইউনিট কাজ শুরু করেছে।
আনসার সূত্রে জানা যায়, দায়িত্ব পালনের আগে গত ১৫ ও ১৯ অক্টোবর দুদিন এজিবি ইউনিটটি মার্কিন দূতাবাসে একটি ওরিয়েন্টেশন প্রশিক্ষণে অংশ নেয়। আর গত ১১ অক্টোবর মার্কিন দূতাবাসের নিরাপত্তা বিশেষজ্ঞের একটি দল মার্কিন রাষ্ট্রদূতের শারীরিক নিরাপত্তা, ভেহিকুলার মুভমেন্ট ও রুট প্রটেকশনের দায়িত্ব এজিবি সদস্যদের সেবা নেওয়ার বিষয়ে সম্মত হয় এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এতে মার্কিন দূতাবাসের পক্ষে আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা এবং আনসার বাহিনীর পক্ষে একজন পরিচালক স্বাক্ষর করেন।
এ ছাড়া আরও কয়েকটি বিদেশি মিশন থেকে এজিবি সদস্যদের এসকর্ট সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে। গত ১৫ মে অনেকটা আকস্মিকভাবে বিদেশি কূটনীতিকদের ট্রাফিক মুভমেন্টে (রাস্তায় চলাচল) সহায়তার জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) প্রত্যাহার করে নেয় সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)