পুলিশের চোখ ফাঁকি দিয়ে ৮ বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৪ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চুরি এবং সরকারি কর্মকর্তা সেজে প্রতারণার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। ওই ব্যক্তি আট বছর ধরে নারীর ছদ্মবেশে ছিলেন এবং ধরা পড়া এড়াতে নিজের বোনের পরিচয়পত্র ব্যবহার করতেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, তুগরুল বাশার নামের ওই ব্যক্তি চুরি ও ছদ্মবেশ ধারণের তিনটি মামলায় দণ্ডিত হওয়ার পর ২০১৮ সাল থেকে পলাতক ছিলেন। কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার পরিবর্তে তিনি আত্মগোপনে চলে যান এবং নিজেকে শনাক্ত করা অসম্ভব করে তুলতে নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন।
তদন্তকারীরা জানান, বাশার তার চুলের ধরন, মুখের গড়ন ও পোশাক-আশাকে পরিবর্তন এনে ইস্তাম্বুলে চলাফেরার সময় নিজেকে নারী হিসেবে উপস্থাপন করতেন। এর ফলে পুলিশের পক্ষে তাকে সরকারি নথিতে থাকা ছবির সঙ্গে মিলিয়ে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল।
এছাড়া, বিভিন্ন নিরাপত্তা তল্লাশি চৌকিতে তিনি তার বোনের পরিচয়পত্র ব্যবহার করতেন, যার ফলে পুলিশের নজর এড়িয়ে তিনি অনায়াসেই পার পেয়ে যেতেন। এই ছদ্মবেশের সুবাদেই তিনি আট বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছিলেন। তবে শেষ পর্যন্ত একটি আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্তকারীরা ইস্তাম্বুলের কাদিকয় জেলায় তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন।
কর্তৃপক্ষ লক্ষ্য করেন, তার বোনের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা ও অন্যান্য আর্থিক লেনদেন করা হচ্ছে- অথচ সরকারি নথিপত্র অনুযায়ী ওই সময়ে তার বোন তুরস্কের বাইরে ছিলেন। এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা ওই এলাকাটিতে নজরদারি শুরু করেন।
পরবর্তীতে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে নারীবেশধারী এক ব্যক্তিকে আটক করে। থানায় নিয়ে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) যাচাই করার পর নিশ্চিত হওয়া যায় যে, আটক ব্যক্তিই হলেন তুগরুল বাশার। এর মাধ্যমেই তার দীর্ঘ পলাতক জীবনের অবসান ঘটে।
বাশারকে কারাগারে পাঠানো হয়েছে, যেখানে তিনি তার আগের দণ্ড ভোগ করবেন। এছাড়া, পরিচয় গোপন করা এবং সরকারি নথিপত্র জালিয়াতি বা অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে, যার ফলে তিনি আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












