পাঠক কলাম:
পুরুষদের ন্যায় মহিলাদেরও দ্বীনী তা’লীম গ্রহণ করা ফরযে আইন
, ১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ৩১ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মহিলাদের পাতা
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলার জন্য ইলিম অর্জন করা ফরয। ”
বর্তমানে দেখা যায়, সাধারণত পুরুষরাই শুধু বাইয়াত গ্রহণ করে, যিকির-ফিকির করে আমল করে। কিন্তু মেয়েদেরকে কিতাবাদি পড়তে বা যিকির-ফিকির করতে খুব একটা দেখা যায় না। বরং মেয়েদেরকে বেশি বেশি পড়ানো উচিত এবং যিকির করতে দেয়া উচিত। কেননা, একজন মেয়ে হচ্ছেন একজন মা। একজন মায়ের কাছে সন্তান যত তা’লীম নিতে পারে বাবার কাছে ততটুকু পারে না।
অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, বাবা জাহিরীভাবে যিকির-ফিকির, আমল করে তথাকথিত ছূফী হয়েছেন অথচ তার ছেলেমেয়েগুলো হয়েছে আশাদ্দুদ্্ দরজার জাহিল। এর কারণ হচ্ছে, মাকে তা’লীম দেয়া হয়নি। মাকে ছোট অবস্থায় তার পিতা-মাতা তা’লীম না দেয়ায় মা জাহিল বিধায় তার ছেলেমেয়েগুলোও জাহিল হয়েছে। কাজেই মেয়েদেরকে আগে তা’লীমের তাগিদ দিতে হবে। পুরুষ যতটুকু তা’লীম নিবে তার চেয়ে বেশি তা’লীম দিতে হবে মেয়েদেরকে। তাহলেই ছেলেমেয়েরা তা’লীম পাবে, আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হতে পারবে।
বর্তমানে যারা ‘মহিলা দিবস’ পালন তথা ‘মহিলা মুক্তির’ সেøাগান দিয়ে চরম বেপর্দা মহিলাদের বদ আদর্শকে তুলে ধরতে চায় তারা মূলতঃ চরম জাহিলের অন্তর্ভুক্ত। মহিলা মুক্তির নাম দিয়ে অসংখ্য, অগণিত পর্দানশীন মহিলাদের জাহিলিয়াতের যুগের মতো বেপর্দা হয়ে সৌন্দর্য প্রদর্শন করে চলতে শিখাচ্ছে।
উল্লেখ্য যে, মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে বেপর্দা-বেহায়া হয়ে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পাঠাননি। মহান আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী উনাদের ছোহবত ইখতিয়ারের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মুবারক মুহব্বত-মা’রিফত হাছিল করার জন্য। সারা জাহানের কুল-মুসলিমাদের জন্য অত্যন্ত সুনছীব যে, তাদের জন্য রয়েছেন বর্তমান যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, হাবীবুল্লাহ, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানিতা ছহিবাতুল মুকাররমাহ সাইয়্যিদাতুন নিসা, হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত এবং নূরানী তা’লীম। বেপর্দা, পথহারা, বেদিশা, বেহায়া, বিভ্রান্ত মহিলারা আজ হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত ও নূরানী তা’লীম-তালক্বীনের মাধ্যমে নিজেদের পবিত্র ঈমান-আমল, আক্বীদা, হিফাযতের পাশাপাশি খাছ শরয়ী পর্দা করতে পারছে। সারাদেশ থেকে অসংখ্য মহিলাগণ সাইয়্যিদাতুন নিসা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত ইখতিয়ারের মাধ্যমে নিজেরা যেমন আল্লাহওয়ালী হচ্ছেন তেমনি তাদের ছেলেমেয়েদেরকেও সে অনুযায়ী গড়ে তুলতে পারছেন।
বর্তমান ফিতনা-ফাসাদের যুগে মহিলাদের পবিত্র ঈমান, আমল, আক্বীদা, পর্দা, ইজ্জত, আবরু হিফাযত করার লক্ষ্যে প্রত্যেক পুরুষদের উচিত তাদের মা-বোন, মেয়ে- আহলিয়া বা স্ত্রীদেরকে হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক ছোহবত এবং নূরানী তা’লীমী মজলিসে পাঠানো। কেননা মেয়ে একদিন মা হবেন। মেয়ে যদি আল্লাহওয়ালী হয়, তাহলে তার আল-আওলাদও আল্লাহওয়ালা-আল্লাহওয়ালী হতে পারবে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও দ্বীনী তা’লীমী মজলিসে অংশগ্রহণ করা যে ফরযে আইন সে বিষয়টা হাক্বীক্বীভাবে উপলব্ধি করে সে অনুযায়ী আমল করার তাওফীক দান করুন। আমীন
-উম্মে ছুফিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












