মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২০)
, ১৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
বোরকা পরিধান করে হাত ও মুখ খোলা রেখে ঘর থেকে বের হওয়া হারাম ও কুফরী (৬ষ্ঠ অংশ) :
উল্লিখিত পবিত্র হাদীছ শরীফ দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, মুখ ও হাত খোলা রেখে ঘর থেকে বের হওয়া বা পর-পুরুষের সামনে যাওয়া হারাম। জায়িয মনে করা কুফরী।
কেননা, দৃষ্টি দানকারী দৃষ্টি দিয়ে অন্যায় করার কারণে সে অভিশপ্ত হলো, তাহলে যার প্রতি দৃষ্টি দিবে সেই মহিলাটি অভিশপ্ত হওয়ার একমাত্র কারণ হলো: সে দৃষ্টি দেয়ার ক্ষেত্র তথা মুখ খোলা রেখে বের হয়েছে, সে কারণে সে অভিশপ্ত হয়েছে। মুখ খোলা রাখা জায়িয থাকলে সেই মহিলা কখনো অভিশপ্ত হতো না। কারো প্রতি আকর্ষিত হওয়া বা কাউকে পছন্দ অথবা অপছন্দ করা তথা সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু হলো মুখ। তদ্রুপ ব্যভিচার হওয়ার কারণটিও মুখ খুলে বের হওয়া।
তাই বলতে হয়, যেটার দিকে নজর করা হারাম হয়, সেটা খোলা রাখা কি করে জায়িয হয়? সেটা নফসের পূজারীরা মানতে চায় না। কারণ এটা তাদের নফসের খোরাক
তাই যারা দৃষ্টি দেয়ার ক্ষেত্র তথা চেহারাকে খোলা রেখে ঘর থেকে বের হওয়া জায়িয ফতওয়া দেয়, তারা দৃষ্টি দানকারী ও দৃষ্টির স্থানকারীর চাইতেও হাজারগুণ বেশী অভিশপ্ত। কেননা, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মিথ্যা অর্থ ও অপব্যাখ্যা করে হারামকে জায়িয বলার কারণে তারা নিঃসন্দেহে মুরতাদ-কাফিরের অন্তর্ভুক্ত।
তারা যে সমস্ত পবিত্র হাদীছ শরীফকে অপব্যাখ্যা করে মুখ ও হাত খোলা রেখে বের হওয়াকে জায়িয বলে। ঐ সমস্ত পবিত্র হাদীছ শরীফসমূহ সম্মানিত পর্দার আয়াত শরীফ নাযিল হওয়ার পূর্বের বিষয়। কোনটি এমন মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে, যাদেরকে পবিত্র কুরআন শরীফে ক্বাওয়ায়িদু মিনান্নিসা তথা এমন বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কোনটি মাহরামদের সাথে দেখা সাক্ষাতের বিষয়ে বলা হয়েছে, কোনটি পবিত্র ছলাত আদায়কালে হাত ও মুখ খোলার কথা বলা হয়েছে।
অথবা কোথাও চলতে গিয়ে কোন সমসের কারণে বা বাহনের দুর্ঘটনার শিকার হওয়ার কারণে যদি অনিচ্ছা সত্ত্বেও কিছু প্রকাশ হয়ে পরে, বা সম্পূর্ণ শরীর ঢাকার পরেও পর্দার উপর দিয়ে যতটুকু অনুভব করা যায়, তাহলে তা ক্ষমাযোগ্য বা ভিন্ন বিষয়।
সেই বিষয়ের ইঙ্গিত করে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا
অর্থ: তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তবে যা (পর্দা রক্ষা করে চলার পরও) এমনিতেই প্রকাশ হয়ে পরে, তা ভিন্ন বিষয়।
উল্লেখ্য যে, প্রথমত مَا ظَهَرَ শব্দের অর্থ হলো যা প্রকাশ হয়ে পরে। অর্থাৎ নিজে প্রকাশ করবেনা বরং অন্য কোন কারণে প্রকাশ হয়ে পরে। আর اَظْهَرَ مَا শব্দের অর্থ যা স্বয়ং নিজেই প্রকাশ করে দেয়। অর্থাৎ নিজেই প্রকাশ করে বের হয়।
দ্বিতীয়ত إِلَّا مَا ظَهَرَ مِنْهَا অর্থ: যা প্রকাশ হয়ে পরে তা ব্যতীত। এখানে প্রকাশ হওয়ার বিষয়টি অনির্দিষ্টভাবে বলা হয়েছে যে, যা প্রকাশ হয়ে পরে। অর্থাৎ হাত, পা, কান, পিঠ, চুল ইত্যাদিসহ একজন মহিলার সমস্ত শরীরের যে কোন অংশ উদ্দেশ্য। সুতরাং নির্দিষ্ট করে মুখ খোলার অর্থ করা এটা তাদের উদ্দেশ্যমূলক নফসের পূজা।
-আল্লামা মুহম্মদ মুফিদুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












