আইন মন্ত্রণালয়কে চিঠি:
পুনরুজ্জীবিত হচ্ছে ‘জনতার মঞ্চ’ মামলা
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ সময়ে আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলনের একপর্যায়ে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্মিত জনতার মঞ্চে এসে সংহতি প্রকাশ করেছিলেন কয়েকজন সরকারি কর্মকর্তা। ওই বছর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ২০০১ সাল পর্যন্ত দেশ পরিচালনা করে। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলে ২০০২ সালের ৮ আগস্ট জনতার মঞ্চে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। পরে ২০০৯ সালে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় এলে এই মামলাটি প্রত্যাহার করা হয়। দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পর বর্তমান অন্তর্র্বতী সরকার দায়িত্ব নিয়ে আবারো এই মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে।
মামলাটির বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মামলাসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৬ জানুয়ারি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ উল্লেখ করে মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন) সুজায়েত উল্লাহ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়। চিঠির অনুলিপি পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটরকে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, “সরকার ‘ফৌজদারি কার্যবিধি ১৮৮৯’ এর ৪৪৯ ধারার আওতায় ঢাকা মেট্রোপলিটন এলাকার রমনা থানায় মামলা নম্বর ৩০, তারিখ ৮-৪-২০০২ এর প্রসিকিউশন না চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই মামলাটি প্রত্যাহারের লক্ষ্যে মহানগর পিপিকে প্রয়োজনীয় পরামর্শ দেয়ার জন্য অনুরোধ করা হয়। ”
এই চিঠি পাঠানোর এক সপ্তাহ পর ‘জনতার মঞ্চ’ মামলার দায় থেকে সাবেক সচিব আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ সাতজনকে অব্যাহতি দেয়া হয়। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু’র আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাম্মৎ ফজিলা বেগম এ আদেশ দেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর অব্যাহতির আবেদনে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছিল। ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সরকার এ মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাঠে কৃষকের হাহাকার, বাজারে ভোক্তার নাভিশ্বাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীর বাজার চড়া, অতিবৃষ্টি ও বন্যার প্রভাব
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












