পুঁজি পাচারের চেয়ে বড় সংকট মেধাপাচার -পরিকল্পনা প্রতিমন্ত্রী
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
পুঁজিপাচারের চেয়ে মেধাপাচার বড় সংকট বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থ বা পুঁজিপাচারের চেয়ে বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে মেধাপাচার। যা নিয়ে আলোচনা কম হয়। এটা জ্ঞানভিত্তিক সমাজ ও দেশ গঠনের অন্তরায়।
শামসুল আলম বলেন, বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২২ এ জনসংখ্যাবিষয়ক ১৩৮ তথ্য মিলছে। এর মধ্যে এসডিজিবিষয়ক ২৭টি বিষয়ের তথ্য মিলবে। যা সরকারের সঠিক পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যুহার কমাতে উদ্যোগ নিতে হবে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ২০২১ সালের জরিপ অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৩ বছর। এই হার বেড়ে ২০২২ সালে দাঁড়িয়েছে ৭২.৪ বছর।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পুরুষের গড় আয়ু ৭০.৮ বছর। আর নারীর গড় আয়ু ৭৪.২ বছর। বিবাহবিচ্ছেদ, জন্মহার এবং শিশুমৃত্যুর হার বেড়েছে। দেশের ৪১.৪ শতাংশ শিশুর জন্ম হয় অস্ত্রোপচার করে।
জরিপের তথ্য অনুযায়ী, দেশে স্থুল জনগণের সংখ্যা বেড়েছে। প্রবাসগামী কর্মীর সংখ্যাও গত বছর বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)