পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৬ জুলাই, ২০২৬ খ্রি:, ০১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
(গত ১০ ছানী ইয়াওমুল খামীস প্রকাশের পর)
সে যখন বাজারে নিয়ে গেল তখন সেই ফেরেশ্তা যারা মানুষের ছুরতে এসেছিলেন তারা বললেন, হে ছেলে! তুমি কি গরু বিক্রি করবে? সে বললো হ্যাঁ, কত? তিন দিনার তার মূল্য। তবে শর্ত হচ্ছে, পুনরায় মায়ের অনুমতি নিতে হবে। অতঃপর দিতে হবে। তারা বললো, যে ঠিক আছে এক কাজ করো, ছয় দিনার দিয়ে দেই। মায়ের অনুমতির কি দরকার রয়েছে! তোমার মা তিন দিনার বলেছে আমরা ছয় দিনার দিয়ে দিবো, দিয়ে দাও। ছেলেটি বললো, না এটা হবে না।
সে ছেলে সেই গরু নিয়ে আবার মায়ের কাছে গেল। মা বললো, ঠিক আছে এক কাজ করো, তাহলে গিয়ে বলো যে, এখন থেকে এটার দাম ছয় দিনার। এসে দেখে সেই লোকগুলি নেই। তারা চলে গেছে, অন্য কিছু লোক এসেছে। তারা বললো, এক কাজ করো, আমাদের কাছে বিক্রি করে দাও। কত বিক্রি করবে? ছেলে বললো, ছয় দিনার। পুনরায় মায়ের অনুমতি সাপেক্ষে। তারা বললো এক কাজ করো, বার দিনার দিয়ে দেই, মায়ের অনুমতির কি দরকার রয়েছে? তোমার মা যা বলেছে তার দ্বিগুণ। ছেলেটি বললো, না এটা সম্ভব নয়।
সে ছেলে আবার সেই গরুকে নিয়ে মায়ের কাছে আসলো। মা তখন বললেন যে দেখ, ব্যাপারটা মনে হয় অন্য রকম। নিশ্চয় এরা মানুষ নয়, তারা ফেরেশ্তা হবে। তারা মানুষ নয় তারা ফেরেশ্তা হবে। তুমি এক কাজ করো, তাদের কাছে গিয়ে পরামর্শ করো, জিজ্ঞাসা করো, গরুটার কত মূল্য হবে? কত বিক্রি করা যাবে? কখন বিক্রি করবো?
সে মহিলা সেটা বুঝতে পেরেছিল, সে সন্তান তখন এসে দেখলো, সে লোকগুলি তখনও রয়েছে। সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাদের কাছে আমার মা পাঠিয়েছেন পরামর্শ করার জন্য। এটার কত মূল্য হতে পারে এবং কখন কোথায় এটা বিক্রি করবো?
তখন ফেরেশ্তা বললো, এক কাজ করো, তুমি এটা বিক্রি করো না এখন। কিছুদিন পর একটা ঘটনা ঘটবে। মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত মূসা কালীমুল্লাহ্ আলাইহিস সালাম উনার একটি ঘটনা ঘটবে। তখন সে ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গরু তারা তালাশ করবে এবং তোমার গরুটা তারা নিবে। তখন তুমি বলবে, গরুর চামড়া ছিলে এই গরুর চামড়ার মধ্যে পূর্ণ করতে যত স্বর্ণের দরকার হবে ঠিক সেই চামড়া পরিপূর্ণ করে স্বর্ণ দিতে হবে। তাহলে গরু বিক্রি করবো। তুমি এখন বিক্রি করো না।
ঠিক কয়েকদিন পর সেই ঘটনা ঘটলো। যেটা মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে উল্লেখ করেন-
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً ۖ قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا
(সূরা আল বাক্বারা শরীফ/৬৮)
মহান আল্লাহ পাক তিনি উল্লেখ করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেন-
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللهَ يَأْمُرُكُمْ أَنْ تَذْبَحُوا بَقَرَةً
হে আমার সম্প্রদায়! মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে আদেশ করেছেন একটা গরু যবেহ করার জন্য।
قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا
তারা বললো, হে মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত মূসা আলাইহিস সালাম! আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন?
قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ
তিনি বললেন দেখ, আমি মহান আল্লাহ পাক উনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি জিহালত থেকে। মহান আল্লাহ পাক উনার নবী এবং রাসূলগণ কখনও ঠাট্টা বিদ্রুপ করেন না।
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ ۖ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ
তখন তারা বললো-
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ
হে মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত কালীমুল্লাহ্ আলাইহিস সালাম! আপনি মহান আল্লাহ পাক উনার কাছে জিজ্ঞাসা করুন, গরুটা কেমন হবে ?
قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ
তিনি বলেন, গরুটা বাচ্চাও হবে না বৃদ্ধও হবে না, মাঝামাঝি হবে,
فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ
যা আদেশ করা হয়েছে, তোমরা সেটা পালন করো। তখন তারা আবার পুনরায় বললো,
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ
তারা বললো, হে মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত কালীমুল্লাহ্ আলাইহিস সালাম! আপনি মহান আল্লাহ পাক উনার কাছে জিজ্ঞাসা করুন গরুটার রং কেমন হবে?
মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন, সেটা গারো জর্দা রং হবে। এমন সুন্দর রং হবে মানুষ দেখলে খুশী হয়ে যায়। এমন সুন্দর রং হবে যেটা দেখলে মানুষ খুশী হয়ে যায়। তখন তারা আবার বললো,
قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ ۚ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا ۖ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ
তারা পুনরায় বলল, হে মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত কালীমুল্লাহ্ আলাইহিস সালাম! আপনি মহান আল্লাহ পাক উনার কাছে আর একটু জিজ্ঞাসা করুন, সেটা কেমন হবে? সমস্ত গরু তো আমাদের কাছে এক রকম। অবশ্যই আমরা ইনশাআল্লাহ্ হেদায়েতপ্রাপ্ত হবো।
قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ ۖ مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا ۚ قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ ۚ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ
যখন তারা একথা বললো, তখন মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত কালীমুল্লাহ্ আলাইহিস সালাম বললেন যে দেখ, মহান আল্লাহ পাক তিনি জানিয়েছেন,
إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ
সেটা কখনও পানি টানেনি, জমিন চাষ করেনি।
مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا
নিখুঁত এবং খুব সুন্দর। যার মধ্যে কোন খুঁত নেই। সুন্দর এমন একটা গরু।
قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ
তখন তারা বললো যে, আপনি সত্য কথাই বলেছেন।
فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ
যেটা তাদের করার ইচ্ছা ছিল না। তারা সেটা করলো।
তারা যখন গরু তালাশ করলো, তালাশ করতে গিয়ে যখন কোন গরু পাওয়া গেল না। শেষ পর্যন্ত সেই ছেলের গরুটাই তাদের পছন্দ হলো। মহান আল্লাহ পাক উনার রাসূল, হযরত কালীমুল্লাহ্ আলাইহিস সালাম যা বর্ণনা করেছেন হুবহু সেটা মিলে গেছে। তখন তারা গিয়ে বললো, হে ছেলে! তোমার গরু আমরা কিনতে চাই। তোমরা এটার কত মুল্য নিবে?
তখন সেই ছেলে সেই ফেরেশ্তারা যে শিক্ষা দিয়েছিলো এবং তার মায়ের নির্দেশ মোতাবেক সে বললো যে দেখ, এটার মূল্য হচ্ছে আমার মা যেটা জানিয়েছেন বলেছেন সেটা হচ্ছে, গরুটা জবাই করে চামড়া খুলে তার চামড়ার মধ্যে যত স্বর্ণ আটবে ঠিক ততগুলি স্বর্ণ ওজন করে দিতে হবে। তাহলে আমি গরু বিক্রি করবো। অবশেষে তারা যখন অনেক তালাশ করেও কোন গরু পেলনা। তখন শেষ পর্যন্ত সেই গরুটাই তারা মনোনিত করলো এবং সেই গরু জবেহ্ করে তার সেই চামড়ায় একটা গরু পরিমাণ স্বর্ণ ভরে মেপে সেই স্বর্ণ তাকে দিয়ে দিল। মহান আল্লাহ পাক উনার কুদরত! সে সন্তানের আজীবনের রিযিকের ফায়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৪)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তওবা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












