পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
এ প্রসঙ্গে বলা হয়-
عَنْ حَضْرَتْ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ أَقْبَلَ رَجُلٌ إِلَى نَبِىِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ فِى سَبِيلِ اللهِ
এক ব্যক্তি আসলেন মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে। এসে বললেন-
أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ فِى سَبِيلِ اللهِ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার কাছে বাইয়াত গ্রহণ করেছি, আপনার কাছে বাইয়াত গ্রহণ আমি করেছি।
عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ فِى سَبِيلِ اللهِ
হিজরত করার শর্তে এবং জিহাদ করার শর্তে
أَبْتَغِى الأَجْرَ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ
যার কারণে আমি মহান আল্লাহ পাক উনার কাছে বিনিময় চাচ্ছি, উজরত চাচ্ছি, ফযীলত, নেকী আমি চাচ্ছি।
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ لَكَ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَىٌّ.
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রশ্ন করলেন সে ব্যক্তিকে।
هَلْ لَكَ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَىٌّ
হে ব্যক্তি, আপনার কি পিতা-মাতার কেউ জীবিত আছেন?
قَالَ نَعَمْ بَلْ كِلاَهُمَا حَىٌّ يَا رَسُولَ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
তিনি বললেন, অবশ্যই আমার পিতা-মাতা জীবিত রয়েছেন।
بَلْ كِلاَهُمَا حَىٌّ
উভয়ে জীবিত রয়েছেন।
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَبْتَغِى الأَجْرَ مِنَ اللهِ عَزَّ وَجَلَّ
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, সত্যি কি আপনি মহান আল্লাহ পাক উনার কাছে কিছু চান? নেকী, ভালাই কি কিছু মহান আল্লাহ পাক উনার কাছে তলব করেন?
قَالَ نَعَمْ
তিনি বললেন হ্যাঁ।
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, তাহলে হে ব্যক্তি! আপনি আপনার পিতা-মাতার কাছে ফিরে যান এবং উনাদের সাথে আপনি সৎ ব্যবহার করুন, উনাদের সাথে সৎ ব্যবহার করুন। ছূরতান, সীরতান, বদনী, মালী সবদিক থেকে মহান আল্লাহ পাক তিনি আপনাকে জাযা-খায়ের, ভালাই দান করবেন। সুবহানাল্লাহ!
যে ব্যক্তি হিজরতের জন্য, জিহাদের জন্য বাইয়াত গ্রহণ করেছে সে ব্যক্তি ব্যতীত পিতা-মাতার খিদমত করার মতো আর কোন লোক ছিলো না। সেই ছিল পিতা-মাতার খিদমতের একমাত্র খেদমতগার।
সেটাই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন দেখুন, আপনি ব্যতীত আপনার পিতা-মাতার খেদমত করার মত আর কোন লোক নেই। যার জন্য উনারা কষ্ট পাবেন। কাজেই আপনি হিজরত না করে, জিহাদ না করে আপনার পিতা-মাতার খেদমতে লেগে যান। উনাদের সাথে সৎ আচরণ করুন। সৎ ব্যবহার করুন। মহান আল্লাহ পাক তিনি আপনাকে জাযা-খায়ের দান করবেন। আপনি যে বিনিময় চাচ্ছেন, সে বিনিময় মহান আল্লাহ পাক তিনি আপনার পিতা-মাতার খেদমতের মাধ্যমেই সেটা দিয়ে দিবেন। আপনার পিতা-মাতার খেদমতের বিনিময়ে সেটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












