শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
মহিলাদের পাতা

পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য

(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
Admin প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, রাত ১:১৯
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য

(ধারাবাহিক)
মূলতঃ পিতা-মাতার হক্ব অনেক কঠিন বিষয় এবং যেটা বলে শেষ করার বিষয় নয়। কারণ পিতা-মাতার হক্ব সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফে উল্লেখ করেছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। যে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ

মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا
আমি আদেশ করছি, অছিয়ত করছি লোকদিগকে যেন তারা তাদের পিতা-মাতার সহিত ইহ্সান করে, সৎ ব্যবহার করে।
حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا
তাদের মাতা তাদেরকে রেহেম শরীফের মধ্যে ধারণ করেছেন, তাতে তিনি অনেক (তাকলীফ) কষ্ট শিকার করেছেন এবং তোমরা যখন জমিনে আগমন করো তখনও তিনি অনেক (তাকলীফ) কষ্ট শিকার করেছেন।
وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا
তার রেহেম শরীফের মধ্যে অবস্থান করা থেকে শুরু করে দুধ পান ছাড়ানো পর্যন্ত ত্রিশ মাস সময় ব্যয় করতে হয়েছে কমপক্ষে।
حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً
শেষ পর্যন্ত সে সন্তান উপযুক্ত হয় এবং তার বয়স চল্লিশে গিয়ে পৌঁছে। সে দোয়া করে-
قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ
মহান আল্লাহ পাক তিনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, আমার পিতা-মাতাকে যে নিয়ামত দিয়েছেন; আমরা যেন তার শুকরিয়া আদায় করতে পারি।
وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ
এবং এমন আমলে ছলেহ্ করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন।
وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي
এবং আমার যারা বংশধর রয়েছে তাদেরকে আপনি সংশোধিত করে দেন।
إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
আমি আপনার দিকে প্রত্যাবর্তন করতেছি, তওবা করতেছি এবং নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত।
মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ বলেন, এর আগে-পিছে, এরপরে আরো কিছু আয়াত শরীফ রয়েছে। আয়াত শরীফ নাযিল হয়েছে মূলতঃ যিনি
اَفْضَلُ النَّاسِ بَعْدَ الْاَنْبِيَاءِ
হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার শানে। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি আদেশ করতেছেন, তোমরা তোমাদের পিতা-মাতার প্রতি ইহ্সান করো, তাদের প্রতি সৎ ব্যবহার করো, তাদের হক্ব আদায় করো। কারণ তারা তোমাদের জন্য অনেক কষ্ট করেছেন। রেহেমে যখন ধারণ করেছেন, সেখানে প্রায় আট, নয়, দশ মাস কষ্ট শিকার করেছেন এবং তোমরা যখন জমিনে আগমন করো তখন প্রসব যে বেদনা সেটা বলার অপেক্ষা রাখে না, সে কষ্ট শিকার করেছেন, দুধপান করিয়েছেন।
এখানে বলা হয়েছে ত্রিশ মাস; যেটা ফতওয়া হয়েছে, সন্তান মায়ের পেটে কমপক্ষে ছয় মাস থাকবে। উর্ধ্বে কতটুকু থাকবে সেটা যদিও ইখতিলাফ রয়েছে, তবুও একটা মত রয়েছে দু’ বছর। যেটা বলা হয়েছে, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবং হযরত ইয়াহ্ইয়া আলাইহিস সালাম, হযরত ইমামুছ ছানী ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমামুছ ছালিছ ইমাম হুসাইন আলাইহিস সালাম উনারা মায়ের রেহেম শরীফে ছিলেন ছয় মাস করে। আর হযরত ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি মায়ের পেটে ছিলেন দু’ বছর।

আরও পড়ুন

সব ›