পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
তখন মহান আল্লাহ্ পাক উনার সম্মানিত নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে, তুমি যখন খাওয়ালে, পান করালে, হাত মুখ মুছে দিলে তখন তোমার মাতা মনে হচ্ছিল কি যেন বলতেছিলেন।
সেটা শুনে লোকটা একটু লজ্জিত হয়ে বলল, প্রত্যেকের মা তার সন্তানের জন্য অনেক দোয়া করে থাকেন। তা আমার মাও আমার জন্য অনেক দোয়া করে থাকেন।
হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, কি বলতেছিল তোমার মাতা?
সে লোকটা বার বার সে কথা এড়িয়ে যাচ্ছিল।
হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি সেটা শুনেছিলেন; তিনি শুনে বললেন যে দেখ, তোমার মা বলেছে যে, ‘আল্লাহ পাক! আমার ছেলেকে হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার বেহেশতের সঙ্গী করে দিন’।
এটা শুনে সে লোক সেটা স্বীকার করলো যে, হ্যাঁ, আমার মা প্রত্যেকদিন এ দোয়া করে থাকেন।
খাওয়া-দাওয়া করানোর পর হাত-মুখ মুছে দেয়ার পর তিনি দোয়া করে থাকেন, আল্লাহ্ পাক! আপনি আমার এই সন্তানকে আপনার নবী, আপনার রাসূল, হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার বেহেশতের সঙ্গী করে দিন।
এটা বলে সে লজ্জা অনুভব করলো; সে বললো, মা-তো অনেক কিছু বলে থাকেন, আপনি কিছু মনে করবেন না।
লোকটি যেহেতু উনাকে চিনে না, তখন মহান আল্লাহ্ পাক উনার সম্মানিত নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে, দেখ! তোমার মা যে তোমার জন্য দোয়াটা করে থাকেন, সে দোয়াটা মহান আল্লাহ পাক তিনি কবুল করেছেন। সুবহানাল্লাহ!
যখন একথা হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, তখন সে লোক বললো, আপনি কি করে জানলেন যে মহান আল্লাহ্ পাক তিনি আমার মায়ের দোয়া কবুল করেছেন?
তখন হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন যে, দেখ! তুমি তো আমাকে চিনে না, আমি হচ্ছি- মহান আল্লাহ পাক উনার নবী হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম।
তিনি ওটা বলার সাথে সাথে সে লোকটা এক প্রকার আতঁকে উঠে বললো, আপনি বলেন কি! আপনি মহান আল্লাহ্ পাক উনার নবী, হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! আপনি আমার ঘরে এসেছেন! এখানে বসে রয়েছেন! আপনি এখনো আমাকে তো জানাননি! হয়তো আমার কোন বেয়াদবী হয়ে যেতে পারে অথবা আমার কোন ক্রটি হয়ে গেছে এর মধ্যে। আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন।
এরপর লোকটি বললো, আপনি মহান আল্লাহ পাক উনার নবী, হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম! আপনি এখানে এসেছেন কি কারণে?
হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে জানিয়েছেন যে, আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতে সঙ্গী করেছেন। (সুবাহানাল্লাহ্) সেটা আমি দেখার জন্য এসেছি, কি আমলের কারণে তুমি আমার সঙ্গী হলে।
তার একমাত্র কারণ ছিল সে তার মায়ের খেদমত খালিছভাবে করেছে। তার মা তার জন্য দোয়া করেছেন এবং সেই দোয়া মহান আল্লাহ পাক তিনি কবুল করেছেন যে, মহান আল্লাহ্ পাক তিনি যেন তার ছেলেকে হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার বেহেশতের সঙ্গী হিসেবে কবুল করে নেন। মহান আল্লাহ পাক তিনি সেটা কবুল করেছেন। সুবহানাল্লাহ!
এখন ফিকিরের বিষয় যে, পিতা-মাতার দোয়া সন্তানের জন্য কতটুকু ফায়দাজনক। সেই বৃদ্ধা মহিলা দোয়া করেছেন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে, আল্লাহ পাক তিনি সে দোয়া কবুল করেছেন। কতুটুকু কবুল করেছেন যিনি জলিলুল ক্বদর রসূল সেই সম্মানিত রাসূল আলাইহিস সালাম উনার সঙ্গী মহান আল্লাহ্ পাক তিনি করে দিলেন সেই লোকটাকে তার মায়ের খেদমতের বদৌলতে। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খছম বা ঝগড়া কু-স্বভাবটি পরিহার করা অপরিহার্য কর্তব্য
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১০)
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা (২)
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (১)
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












