পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (৩)
(আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ থেকে সংকলিত)
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا
মহান আল্লাহ পাক তিনি বলেন, নিশ্চই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের মেহমানদারী করা হবে জান্নাতুল ফেরদাউসে।
(جَنَّاتُ الْفِرْدَوْسِ) সেই জান্নাতুল ফেরদাউসে যে খাদ্যটা দেয়া হবে, সেটা হচ্ছে رِزْقٌ كَرِيْمٌ ‘রিযকুন কারীম’। ঠিক মহান আল্লাহ পাক তিনি এখানে বলেছেন قَوْلًا كَرِيْمًا তোমরা তোমাদের পিতা-মাতার সহিত এমন কথা বল, যেটা (كَرِيْمٌ) কারীম অর্থাৎ সম্মানসূচক, ভদ্রসূচক, শরাফতসূচক, তা’যীম-তাররীম সূচক, মর্যাদা সম্পন্ন। এমন কথা তোমরা তোমাদের পিতা-মাতার সাথে বলবে, শুধু বলবে ততটুকু নয়।
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ
অর্থ নীচু করা। তাদের জন্য নীচু করে দাও, নামিয়ে দাও, বিছিয়ে দাও। جَنَاحَ الذُّلِّ অর্থাৎ তাওয়াজু’র (تَوَاضُعٌ) সহিত বিনয়ের সহিত, তোমার যে বাহু রয়েছে, তোমার যে ক্ষমতা রয়েছে, তোমার যা কিছু রয়েছে, مِنَ الرَّحْمَةِ বান্দাকে মহান আল্লাহ পাক তিনি বলেছেন, তুমি রহমতের সহিত, কিন্তু রহমতের অর্থ হচ্ছে- দয়ার সহিত, ইহসানের সহিত, ভালাই চেয়ে, কল্যাণ চেয়ে, তোমার পিতা-মাতার জন্য তুমি তোমার দয়ার হাতগুলো বিনয়ের সহিত বিছায়ে দাও। অর্থাৎ তাদের আনুগত্যতা মেনে নাও। তাদের সাথে কোন চু-চেরা, কীল-কাল করোনা। অর্থ কোন বিষয়ে কি ও কেন বলোনা এবং তাদের জন্য দোয়া করতে থাক, যে আয় মহান আল্লাহ পাক! তারা আমাদেরকে ছোট বেলায় যেমন লালন-পালন করেছেন, এখন তারা বৃদ্ধ বা বৃদ্ধা হয়েছেন অথবা কবরে চলে গেছেন অথবা অনেকে কবরে চলে গেছেন। তাদের প্রতি আপনি ইহছান করুন। যেমন উনারা ইহছান করেছিলেন আমাদের ছোট বেলাতে, ঠিক তদ্রুপ বরং তার চাইতে বেশী।
এখানে একটা ফিকিরের বিষয় হচ্ছে, সেটা হলো- মহান আল্লাহ পাক তিনি রব। যেটা মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে প্রথমে বলেছেন-
اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
যে, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ্ পাক উনার জন্য যিনি রব। যিনি লালন-পালনকারী রব্বুল আলামীন, সমস্ত আলেমের যিনি প্রতিপালক, লালন-পালনকারী। আর এখানে মহান আল্লাহ পাক তিনি ঠিক সেই শব্দটি ব্যবহার করেছেন পিতা-মাতার শানে। সেটা হচ্ছে-
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا আয় আমাদের রব! দয়া করুন উনাদের প্রতি, যেমন উনারা আমাদের লালন-পালন করেছেন ছোট বেলাতে ঠিক তদ্রুপ। যে (رُبُوْبِيَّاتٌ) ‘রুবুবিয়াত’ মহান আল্লাহ পাক উনার জন্য খাছ। এখানে (رُبُوْبِيَّاتٌ) খাছ যে শব্দটা মহান আল্লাহ্ পাক উনার জন্য অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন رَبّ الْعَالَمِينَ সমস্ত আলমের রব সেজন্য মহান আল্লাহ পাক তিনি প্রথমে বলে দিয়েছেন একমাত্র আমার ইবাদত করবে। আর কারো জন্য করবে না। তবে রুবুবিয়াতের যে গুণটা রয়েছে, সেটা মহান আল্লাহ্ পাক উনার জন্য খাছ। তবে যেহেতু পিতা-মাতা উনারা সন্তানকে লালন-পালন করে থাকেন। সেটা মহান আল্লাহ পাক তিনি এখানে উল্লেখ করেছেন।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।