পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১৩)
قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ يَا رَسُولَ اللهِ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ اَلصَّلاَةُ عَلٰى مِيقَاتِهَا قُلْتُ: ثُمَّ أَيٌّ ؟ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قُلْتُ: ثُمَّ أَيٌّ ؟ قَالَ اَلْجِهَادُ فِي سَبِيلِ اللهِ
আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন্ আমলটা মহান আল্লাহ পাক উনার কাছে বেশী প্রিয়? সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
قَالَ اَلصَّلاَةُ عَلٰى وقتِهَا
নামায সময় মতো আদায় করা। অর্থাৎ নামায ঠিক সময় মতো আদায় করা।
قُلْتُ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَيٌّ
এরপর জিজ্ঞেস করা হলো- অতঃপর কোন্টা প্রিয়? ইয়া রাসূলাল্লাহ্!
قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْن
জবাবে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, পিতা-মাতার সহিত সৎ ব্যবহার করা।
قُلْتُ يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَيٌّ
আবার জিজ্ঞাসা করলাম, আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপর কোনটা প্রিয়?
قَالَ اَلْجِهَادُ فِي سَبِيلِ اللهِ
জাবাবে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা।
এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করা হলো- আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! কোন আমলটা মহান আল্লাহ পাক উনার নিকট সবচাইতে প্রিয়? মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন যে দেখ-
اَلصَّلاَةُ عَلٰى وقتِهَا
(দু’টাই রেওয়ায়েত বা বর্ণনা রয়েছে) নামায সময় মতো আদায় করা। এটা হচ্ছে প্রথম মহান আল্লাহ পাক উনার কাছে সব চাইতে পছন্দনীয়। দ্বিতীয় হচ্ছে-
بِرُّ الْوَالِدَيْنِ
পিতা-মাতার প্রতি সৎ ব্যবহার করা।
তৃতীয় হচ্ছে-
اَلْجِهَادُ فِي سَبِيلِ اللهِ
এহান আল্লাহ পাক উনার রাস্তায় জিহাদ করা। অর্থাৎ মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এখানে বলে দিলেন যে, দেখ! যথাসময়ে নামায আদায় করবে। এরপর তোমাদের পিতা-মাতার হক্ব আদায় করবে। পিতা-মাতার হক্ব আদায় করার পর যদি তোমাদের সময় থাকে অথবা সে হক্ব আদায় করার মতো কোন লোক থাকে, তাহলে তার জন্য জিহাদে যাওয়া বা ফরযে কিফায়া কাজ করা তার জন্য জায়েয রয়েছে। অন্যথায় তার জন্য ফরযে কিফায়া কাজ করা জায়েয নেই। তার পিতা-মাতার খেদমতেই তাকে থাকতে হবে, পিতা-মাতার খেদমতেই তাকে থাকতে হবে।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।