পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য (১০)
হাদীছ শরীফে এসেছে- হযরত আব্দুল্লাহ বিন আমর রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন-
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ وَسَخِطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ.
অর্থ : পিতা-মাতার সন্তুষ্টির উপর মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, আর পিতা-মাতার অসন্তুষ্টির উপর মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টি। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার পিতা-মাতাকে সন্তুষ্ট করে, তাহলে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি পিতা-মাতাকে অসন্তুষ্ট করে, তার জন্য মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি পাওয়া কঠিন ও দূরূহ হয়ে যায়। কাজেই প্রত্যেকের স্মরণ রাখতে হবে যে, পিতা-মাতার সন্তুষ্টির উপর মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি এবং তাদের না খুশীর বা অসন্তুষ্টির উপরে মহান আল্লাহ পাক উনার অসন্তুষ্টি।
এ প্রসঙ্গে বলা হয়-
عَنْ حَضْرَتْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ ، أَنَّ جَاهِمَةَ ، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ : هَلْ لَكَ مِنْ أُمٍّ ؟ قَالَ : نَعَمْ قَالَ : فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا.
عَنْ حَضْرَتْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ ، أَنَّ جَاهِمَةَ ، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ : হযরত মুয়াবিয়া ইবনে জাহিমাহ্ রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, উনার পিতা হযরত জাহিমাহ্ রদ্বিয়াল্লাহু আনহু উনি একদিন মহান আল্লাহ রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে আসলেন, এসে বললেন-
فَقَالَ :يَا رَسُولَ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ
অর্থ :আয় মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি এসেছি আপনার কাছে যে, আমি নিয়ত করেছি জিহাদে যাব, তাই আপনার কাছে আমি পরামর্শ নিতে এসেছি। আপনি আমাকে কি পরামর্শ দান করেন, আমি কি জিহাদে যাব? এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি যাব।
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : هَلْ لَكَ مِنْ أُمٍّ ؟ قَالَ : نَعَمْ قَالَ : فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا.
মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনার কি মাতা রয়েছেন? উনি বললেন, ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার মাতা রয়েছেন। আমার মাতা এখনও জিন্দা রয়েছেন।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।