১০০ টি চমৎকার ঘটনা
পিতার হক্ব আদায় করে সন্তান কামিয়াব-৩
ঘটনা-২০
, ০৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
যখন প্রথম ছেলে একথা বললো, তখন দ্বিতীয় ছেলেটা বললো, তোমার পিতার নাম কি? সে জবাব দিলো। তখন সেই ছেলেটা বললো যে, দেখ তুমি তোমার যে ভাইকে তালাশ করছিলে আমি মনে হয় তোমার সেই ভাই। আমার জীবনের ঠিক একই ঘটনা। আমরা দুই ভাই ছিলাম এবং হারিয়ে গিয়েছিলাম। তখন তাদের পরিচয় হয়ে গেলো। সেই মহিলা নৌকায় বসে বসে সেই ঘটনা শুনলো, শুনে সে চুপ করে রইলো, সে কোনো কথা বললো না। সকালে যখন সে নেককার লোকটি আসলেন, যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন। তিনি এসে সে মহিলাকে দেখলেন বিমর্ষ, চিন্তিত। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? সেই মহিলা বললো, এখানে কথা বলা যাবে না। এই এলাকার যিনি মালিক, উনার কাছে যেতে হবে। উনার সাথে আমার কিছু কথা আছে, আমি বললে হয়তো তারা (ছেলেরা) শুনবে না। সেই লোক বললেন, আচ্ছা। ঠিক আছে। অপারগ হয়ে সেই মহিলাকে নিয়ে গেলেন সেই লোকের কাছে। সেই জায়গার মালিক দানশীল ব্যক্তি বললেন, কি হয়েছে? উনাকে কেন নিয়ে এসেছেন? সেই ব্যক্তি জবাব দিলেন, আপনার সাথে এই মহিলার কিছু কথা আছে। লোকটা প্রথমে একটু উত্তেজিত হয়ে গেলো। কি ব্যাপার? কোনো অঘটন কি ঘটিয়েছে তারা? মহিলার চেহারা আবৃত করা ছিল। তার চেহারা দেখা যাচ্ছিলো না। মহিলাটি বললো, না, তেমন কিছু ঘটেনি। তবে গত রাত্রে তারা একটা গল্প বলেছিল, সে গল্পটা আমি আবার শুনতে চাই। তারা যেন আবার বলে। ছেলে দু’টোকে ডাকানো হলো। ডেকে বলা হলো যে, তারা গত রাত্রে যে ঘটনা বলেছে, সেটা আবার বলতে। পুনরায় সেই কাহিনী যখন সেই ছেলে দু’টা বললো, তখন সেই লোকটা তার আসন থেকে লাফ দিয়ে উঠে বললো যে, সত্যিই যদি এই ঘটনা সত্য হয়ে থাকে তাহলে তো তোমরাই আমার সন্তান। আমি তোমাদের পিতা। যখন সে পরিচয় দিলো, তখন সেই মহিলা বললো যে, ‘মহান আল্লাহ পাক উনার কসম! আমিই তাদের মা। এই ঘটনা বাস্তব সত্য, সেটা তাদের মুখ দিয়ে আবার শুনার জন্য আমি বলেছি তাদেরকে বলার জন্য। অন্য কোনো কারণে নয়।’ তখন পরিচয় হয়ে গেলো। তারা আবার পরস্পর সেখানে সুখে শান্তিতে থাকতে লাগলো। যে ছেলে তার পিতার ঋণ পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল তার প্রতি আবারো গায়েবী নেদা হলো যে, “তুমি তোমার পিতার ঋণ পরিশোধ করতে গিয়ে নিঃস্ব হয়েছিলে, কষ্ট করেছো। মহান আল্লাহ পাক তোমাকে তার বদলা, জাযা-খায়ের দিয়েছেন। তোমাকে ইহকালে সুখ দেয়া হলো এবং পরকালেও তোমার জন্য সুখ-শান্তি অপেক্ষা করছে।” সুবহানাল্লাহ!
সম্মানিত পাঠক, সেই সন্তান পিতার আদেশ শিরোধার্য করে নিয়েছিল, দুনিয়াবী সম্পত্তির লোভ করেনি। আগে তার পিতার সমস্ত ঋণ শোধ করে স্বীয় পিতার প্রতি ইহসান করেছিল যার ফলশ্রুতিতে মহান আল্লাহ পাক তিনিও তার প্রতি কত বেমেছালভাবে ইহসান মুবারক করেছেন! সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












