পারিবারিক জীবনে সুখী হতে ছেলের বিবাহে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনার নছীহত মুবারক
প্রিয় বৎস! ১০টি গুণ অর্জন করতে না পারলে পারিবারিক জীবনে সৌভাগ্য অর্জন করা সম্ভব নয়। সুতরাং সেগুলো অর্জন করো। মনে রেখো এবং প্রবলভাবে সেগুলোর উপর অধিষ্ঠিত থেকো। এই গুণগুলো হচ্ছে-
১. মহিলাগণ আকর্ষণ প্রত্যাশী। সুতরাং তাদের ব্যাপারে মনোযোগী হও।
২. মহিলাগণ যেটা ভালোবাসে সেটা সরাসরি বলতেই পছন্দ করে। তাই স্ত্রীর প্রতি মুহব্বত প্রকাশে কার্পণ্য করো না, যদি তেমনটি করো তবে সেটা তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে সম্পর্ককে কৃত্রিম করে ফেলবে।
৩. মহিলাগণ কঠোর এবং অতি সতর্ক পুরুষদের পছন্দ করে না, যদিও কিছুটা ক্ষতির আশঙ্কা থাকে। তাই এগুলোর মধ্যে সামঞ্জস্য করো। এতে মুহব্বতে আসক্তি আসবে যা তোমাদের প্রশান্তি দিবে।
৪. মহিলাগণ তোমাদের কাছে সেটাই প্রত্যাশা করে যেটা তোমরা তাদের কাছে প্রত্যাশা করো। যেমন সুমিষ্ট কথা, পরিপাট্যতা, পোশাকে পরিচ্ছন্নতা এবং মুগ্ধকর ঘ্রাণ। তাই এভাবেই থাকার চেষ্টা করবে।
৫. মূলত ঘর থাকে মহিলাদের কর্তৃত্বে। যখন সে ঘরে, তখন সে একজন কর্তৃত্বশীল সম্রাজ্ঞীর মতই নিজেকে অনুভব করে। তাই ঘরে তার কর্তৃত্বে বাধা দিয়ে তার রাজত্বটি ধ্বংস করা থেকে সতর্ক থেকো। একজন বাদশাহ সবচেয়ে বেশি রেগে যায় যখন অন্য কেউ তার কর্তৃত্বের উপর ছড়ি ঘুরায়, যদিও বা সে কোনো যৌক্তিক কিছু করে থাকে। তাই ঘরে নারীদের কর্তৃত্বে নিজের জোর-জবরদস্তি চালাবে না। এমনটি করলে পরিবারে অশান্তি দেখা দেবে।
৬. মহিলাগণ তাদের সহধর্মীকে মুহব্বত করতে চায়, একইসঙ্গে সে তার বাবার বাড়ির পরিবার পরিজনদের হারাতে চায় না। তাই কখনো নিজের সঙ্গে তার পরিবারের তুলনা করতে যেও না। কারণ তখন হয়তো সে তোমাকে অথবা তার পরিবারকে; যেকোনো একটি হারানোর আশঙ্কায় ভুগবে। যেটা তোমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলবে।
৭. মহিলাদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। এটাই মূলত তাদের সৌন্দর্যের রহস্য। যা তাদের প্রতি পুরুষকে আকর্ষিত করে। আর এটা তাদের কোনো দুর্বলতাও নয়। যেমন চোখের ভ্রু যুগল দেখতে এই কারণেই সুন্দর যে, তা দেখতে বাঁকা। যদি তারা কখনো ভুল করে ফেলে তবে অভদ্রভাবে তাদের তিরস্কার করো না। যেটাতে মূলত সরল পথে আনার কোনো চেষ্টা থাকে না। তাহলে তুমি আসলে তাকেই ভেঙে দিলে আর তাকে ভেঙে দেয়া মানে কার্যত তার সঙ্গে বিচ্ছেদ। তাকে তার ভুলগুলোর উপর ছেড়ে দিও না। তাহলে তার ভুলগুলো দোষে পরিণত হবে এবং তা তার অহংবোধকে আরো উদ্ধত করে দেবে, ফলে সে তোমার প্রতি উদার থাকবে না। তোমার কথা শুনবে না। তাই মধ্যমপন্থা অবলম্বন করো।
৮. মহিলাদের ফিতরাত বা স্বভাব এটাই, তারা তাদের সহধর্মীর সান্নিধ্য চায় এবং এতে কোনো অনুযোগ-অভিযোগ পছন্দ করে না। তুমি যদি সারা জীবনও তার প্রতি সহানুভূতিশীল থাকো কিন্তু একবার যদি দুঃখ দিয়ে ফেলো তাহলে সে হয়তো বলে বসবে, আমি তোমার কাছে কখনোই ভালো কিছু পাইনি’। তাদের এমন মনোভাব যদি তোমার পছন্দ না হয় তবুও তাকে অপছন্দ করো না অথবা তার থেকে দূরে চলে যেওনা। হয়তো তার অন্য ভালো স্বভাবগুলো তোমাকে প্রশান্তি দেবে, সুতরাং সমতা বিধান করো।
৯. অবশ্যই এমন কিছু সময় থাকে যখন মহিলাদের শারীরিক ও মানসিক দুর্বলতা এবং অবসাদ কাজ করে। মহান আল্লাহ পাক তিনি ওই সময়গুলোতে তাদের কিছু ফরয ইবাদত থেকে অব্যাহতি দিয়েছেন। মহান আল্লাহ পাক তিনি তাদের পুরোপুরি ছলাত আদায় থেকে অব্যাহতি দিয়েছেন এবং আরো কিছু বাধ্যবাধকতা দিয়েছেন তোমাদের জন্য, যতক্ষণ পর্যন্ত তারা শারীরিক এবং মানসিকভাবে স্বাভাবিক না হয়। তাই এই সময়টিতে তাদের সঙ্গে গভীরভাবে ইসলামিক আচরণ করো। যেভাবে মহান আল্লাহ পাক তাকে অব্যাহতি দিয়েছেন সেভাবে তোমারও উচিত ওই সময় তার সাথে সহানুভূতিশীল আচরণ করা ও দৈনন্দিন কাজে ছাড় দেয়া।
১০. মনে রেখো! নারীরা তোমাদের অধীনস্ত। তাই তাদের প্রতি অনুগ্রহশীল থেকো। [তথ্যসূত্র: আল ইলমু ওয়াল উলামা]
আরও পড়ুন
সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।