পাম্পে তেল নিতে গিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আশির, ১৩৯৩ শামসী সন , ১১ মার্চ, ২০২৬ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
রাজধানীর আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়িতে তেল নেওয়ার সময় এক সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। গত রোববার (৯ মার্চ) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি মীমাংসা করেছেন।
ঘটনা সূত্রে জানা যায়, গাড়িতে তেল নেওয়ার পর পাম্পের একজন কর্মচারীর সঙ্গে সাংবাদিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায় তিনি কর্মচারীর দিকে এগিয়ে গিয়ে কোমর থেকে পিস্তল বের করেন। এতে আশপাশের লোকজন জড়ো হন এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সৈয়দ মাহমুদুল ইল্লাহ জানান, তিনি ব্যক্তিগত গাড়ির জন্য তেল নিতে পাম্পে গিয়েছিলেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি গাড়ির ট্যাংক ভরে দেওয়ার অনুরোধ করেন। কর্মচারী অস্বীকার করলে তিনি সাংবাদিক পরিচয় দেন, কিন্তু তখন তেল বিক্রয়কর্মী তাকে গালাগালি করেন। পরে মারতে এগিয়ে আসলে তিনি আত্মরক্ষার জন্য অস্ত্র প্রদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনায় ফিলিং স্টেশনগুলো থেকে তেলের সরবরাহ সীমিত রাখা হয়েছে। মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি/মাইক্রোবাসে ২০-২৫ লিটার তেল বিক্রি করা হচ্ছে। এর ফলে সাংবাদিক ট্যাংক ভরে তেল নিতে চাইলে বিক্রয়কর্মী অস্বীকৃতি জানান, যার পর তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিলিং স্টেশন বন্ধের হুঁশিয়ারি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে, পথে আরও ৪টি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৯ বিএনপিপন্থী আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসলার বাজারে নেই ক্রেতা, হতাশ ব্যবসায়ীরা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৫০ কি.মি. যানজট
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিং স্টেশনে তেল বরাদ্দ কমলো ১৫%: সরকারের নতুন নির্দেশনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে রেহাই পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-পুলিশ সদস্যরাও
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পথচারী লাঞ্ছনা: বিদেশি ইনফ্লুয়েন্সারদের আচরণে ক্ষোভ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দলের মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্পিকার-ডেপুটি স্পিকার কে হবেন, চূড়ান্ত করবেন তারেক রহমান’
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)