পাবনায় পাটের বাম্পার ফলন, স্বস্তি ফিরেছে কৃষকের মনে
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পাবনার বিভিন্ন অঞ্চলে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে পাট চাষ। তারই ধারাবাহিতায় পাবনায় এ বছর লক্ষ্যমাত্রার অধিক পাট রোপিত হয়েছে। সেই সাথে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পাটের বাম্পার ফলন হয়েছে। আশাব্যঞ্জক ফলন হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে।
একইসাথে আষাঢ় মাসের শেষ দিকে এসেও গাজনার বিল ও আশেপাশের বিলে পানি না আশায় পাট জাগ দেওয়া নিয়ে শঙ্কায় পড়েছে ওই এলাকার কৃষক।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী চলতি বছরে চলনবিল বিল বেষ্টিত চাটমোহর উপজেলার ডিবিগ্রাম, ছাইখোলা, হান্ডিয়াল ও মূলগ্রাম এলাকা, সুজানগর উপজেলার গাজনার বিল ও আশপাশের নিচু এলাকা, সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর, গৌরীগ্রাম, নাগডেমড়া ও ভুলবাড়িয়া এলাকা, ভাঙ্গুড়া উপজেলার চর-ভাঙ্গুড়া ও অন্যান্য বিল, পাবনা সদর উপজেলার মালঞ্চি, নারানপুর, সাদুল্লাহপুর ও আতাইকুলা এলাকার বিভিন্ন বিলে প্রচুর পরিমাণে পাট চাষ হয়েছে।
এছাড়া বেড়া, ঈশ^রদী, আটঘরিয়া ও ফরিদপুর উপজেলার নদীর তীরবর্তী পলিবাহিত জমিতে সীমিত পরিসরে পাট চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার তথ্যানুযায়ী, চলতি বছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার হেক্টর। তবে গত বছর দাম ভালো পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার অধিক (৪২ হাজার ৫০০ হেক্টর জমিতে) পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে হওয়ায় এ বছর পাটের ফলন ভালো হয়েছে, বিঘাপ্রতি গড়ে ১০ মণ বা তার অধিক ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, পাট চাষে খরচ তুলনামূলক কম হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। জেলার বিভিন্ন অঞ্চলের পাট চাষিদের সাথে কথা বলে জানা যায়, উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশ বিশে^র অন্যতম শীর্ষ মানসম্মত পাট উৎপাদনকারী দেশ। প্রধানত কাঁচা পাট, পাটের সুতা, চট এবং বস্তা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো সোনার দাম, ভরি কত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নদীতীর রক্ষা-পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন পানিসম্পদমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় স্বার্থ রক্ষায় অর্থনীতিকেন্দ্রিক কূটনীতির বিকল্প নেই -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)