পাত্র বা ড্রামে তেল সরবরাহ বন্ধের নির্দেশনায় বিপাকে কৃষক
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজের ডিজেল চালিত ইঞ্জিন শ্যালো মেশিনে চার বিঘা জমিতে বোরো চাষ করেছেন কৃষক জাবেদ আলী। হাতে ডিজেল নেয়ার পাত্র জেরিকেন হাতে নিয়ে ঘুরছেন মেসার্স সাহা ফিলিং স্টেশনে ডিজেল নেবেন বলে। কিন্তু বারবার তাকে ফিরিয়ে দিচ্ছেন পাম্পের লোকজন। তবুও তিনি ঘুরে ফিরে যাচ্ছেন পাম্পের তেল বিতরণকারীদের কাছে। এবার ধমক দিয়ে তাকে বলা হয় 'হবার নয় বোঝেন না'!
কৃষক জাবেদ আলী জানান, 'শ্যালোতে ৪-৫ বিঘা ধান লাগাইছি। এই পাম্প থেকে তেল (ডিজেল) নেই। দিচ্ছে না কেন বুঝবার পাচ্ছি না।' ভূরুঙ্গামারী উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকার জাবেদ আলী জানেন না ডিজেল নিয়ে কেন এতো কড়াকড়ি।
পাম্পের মিটার ম্যান মোন্নাফ আলী জানান, ইউএনও স্যারের কড়া নির্দেশ ড্রামে তেল দেয়া যাবে না। তাই তাকে দেয়া হচ্ছে না। কাউকে দেয়া হচ্ছে না। আগে থেকেই ওই পাম্পে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করেছেন তারা। বলছেন, ফুরিয়ে গেছে।
কুড়িগ্রামের সব এলাকায় এমন অবস্থা। চাহিদা মতো ডিজেল পাচ্ছেন না কৃষকরা। ফলে চলমান বোরো মৌসুমে শ্যালো ইঞ্জিনে ডিজেলের সেচে যারা আবাদ করেছেন তারা হতাশ হয়ে পড়েছেন।
চরাঞ্চলের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সবচেয়ে বেশি বিপাকে তারা। নাগেশ^রী উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর ফলিমারীর কৃষক জহুরুল ইসলাম জানান, চরের জমিত প্রতিদিন পানি দিতে হয়। গ্রামের বাজারে বলছে তেল পাওয়া যায় না। পাম্পে গেলে বলে জেরিকেনে দেয়া যাবে না। এই সময় ঠিক মতো সেচ দিতে না পারলে আবাদ হবে না। ' চরের কৃষকদের অনেকেরই ভাষ্য একই রকম।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আবেদন জানিয়েছি ডিজেল বিক্রির প্রতিষ্ঠানগুলো যাতে কৃষকদের গুরুত্ব দিয়ে ডিজেল দেয়। এখন পর্যন্ত জেলায় কোথাও দামের খবর পাওয়া যায়নি। তবে সরবরাহ সংকটের কথা বলছেন সবাই। এ সংকটকাল বৃদ্ধি হলে কৃষকরা বিপাকে পড়তে পারে। যদিও প্রশাসন বলছে কোন সংকট থাকবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে হত্যা, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)