পাটের বৈশিষ্ট্য, পরিচিতি ও গবেষণায় অগ্রগতি (২)
৭. পাটের অন্য তন্তুর (কৃত্রিম এবং প্রাকৃতিক) সঙ্গে মিশ্রিত হওয়ার ক্ষমতা আছে। প্রাকৃতিক আরামদায়ক তন্তুর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাট এবং অন্য প্রাকৃতিক তন্তু যা তুলার সঙ্গে মিশ্রিত করা যায়, তার চাহিদা বাড়বে। ফলস্বরূপ পাট বা তুলার সুতা ভেজা প্রক্রিয়াকরণে কম খরচে কাপড় তৈরি করবে। এ ছাড়া পাটকে উলের সঙ্গেও ব্লেন্ড করা যায়।
৮. পাটের কিছু লক্ষ্যণীয় অসুবিধাগুলোর মধ্যে রয়েছে- দুর্বল ড্র্যাপেবিলিটি এবং ক্রিজ প্রতিরোধ ক্ষমতা, ভঙ্গুরতা, ফাইবার শেডিং এবং সূর্যের আলোয় হলুদ হওয়া। পাটকে এনজাইম দিয়ে প্রক্রিয়াজাত করা যেতে পারে, যার ফলে পাটের ভঙ্গুরতা এবং শক্ততা কিছুটা কম হয়। ভেজা অবস্থায় পাটের শক্তি কমে যায় এবং আর্দ্র আবহাওয়ায় জীবাণুর আক্রমণের শিকার হয়।
পাটের আঁশের শিল্প শব্দ হলো কাঁচা পাট। ফাইবারগুলো সাদা থেকে বাদামি এবং ১-৪ মিটার (৩-১২ ফুট) লম্বা। পাটের ফাইবারকে প্রায়ই হেসিয়ান বলা হয় এবং পাটের কাপড়কে হেসিয়ান কাপড়ও বলা হয়। ইউরোপের কিছু দেশে পাটের বস্তাকে তুষার ব্যাগ বলা হয়। পাট থেকে তৈরি কাপড় উত্তর আমেরিকায় বার্লাপ নামে পরিচিত। পাট চাষের জন্য উপযুক্ত পানিবায়ু (উষ্ণ ও আর্দ্র পানিবায়ু) হলো বর্ষাকাল। ২০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এবং ৭০-৮০% আপেক্ষিক আর্দ্রতা সফল চাষের জন্য অনুকূল। বপনের সময় অতিরিক্ত পরিমাণে পাট উৎপাদানের জন্য সাপ্তাহিক ৫-৮ সেমি বৃষ্টিপাত প্রয়োজন। ভালো স্পিনিং মানের কারণে, এটি একটি ভালো টেক্সটাইল ফাইবার।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।