পাটের বাজার চাঙ্গা, মনপ্রতি হাজার টাকা বেশি পাচ্ছেন পাটচাষিরা
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
চলতি মৌসুমের শুরুতেই পাটের বাজার বেশ চাঙ্গা। নতুন পাট বিক্রি হচ্ছে মণপ্রতি তিন হাজার ৭০০ থেকে তিন হাজার ৮০০ টাকায়। গত মৌসুমে প্রতি মণ নতুন পাট বিক্রি হয় দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৯০০ টাকায়। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার প্রতি মণে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা বেশি দাম পাচ্ছেন কৃষকরা। পাটের দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাড়তি দাম পেয়ে পাটচাষিরা খুশি। তারা বলছেন, পাটের সঠিক দাম পেলে দিন দিন পাটের আবাদ বাড়বে। ময়মনসিংহ ত্রিশালের বীররামপুর গ্রামের পাটচাষি সাইফুল ইসলাম বলেন, দাম বাড়ায় আমরা খুশি, তবে পাটের দাম মণপ্রতি অন্তত পাঁচ হাজার টাকা হওয়া উচিত।
একই এলাকার পাট ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, এবার মৌসুমের শুরুতেই পাটের দাম ঊর্ধ্বমুখী রয়েছে, দাম আরো বাড়তে পারে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) সূত্র জানায়, পাটের আবাদ ও উৎপাদন ক্রমেই বাড়ছে। গত অর্থবছরে ৬.৯২ লাখ হেক্টর জমিতে পাটের আবাদ করেন কৃষকরা, এতে উৎপাদন হয় ১৪.২৭ লাখ টন।
আর চলতি মৌসুমে পাট চাষ হয়েছে ৭.৫ লাখ হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫.৬৭ লাখ টন। চলতি মৌসুমে আগের বছরের তুলনায় পাটের আবাদ ও উৎপাদনের পরিমাণ বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ১১২ কোটি ৭৬ লাখ ডলারের কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে তা কমে হয় ৯১ কোটি ১৫ লাখ ডলার। ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আরো কমে হয় ৮৫ কোটি ৫২ লাখ ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের পলিসির কারণে এ খাত পিছিয়ে ছিল। বর্তমান অন্তর্র্বতী সরকার পুনরায় এর ওপর জোর দিয়েছে। এর মধ্যে গত বছরের শেষের দিকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণার ফলে দেশীয় বাজারেও পাট ও পাটজাত পণ্যের কদর বেড়েছে।
এদিকে কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে মাশুল আগের জায়গায় ফিরিয়ে এনেছে সরকার। প্রতি বেল কাঁচা পাট রপ্তানিতে এখন সরকার আগের মতোই দুই টাকা হিসাবে নেবে। আর পাটজাত পণ্যের প্রতি ১০০ টাকা রপ্তানি মূল্যের বিপরীতে নেবে ১০ পয়সা।
পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, নেপাল, চীনসহ ১৩টি দেশে ১৩ লাখ ৪৪ হাজার ৮৩৫ বেল কাঁচা পাট রপ্তানি হয়। ওই অর্থবছরে এক হাজার ৭৩১ কোটি টাকা বা ১৬ কোটি ৪ লাখ ৮৭ হাজার ডলারের কাঁচা পাট রপ্তানি হয়েছে। এর মধ্যে ৯ কোটি ডলারের বেশি এসেছে ভারত থেকে।
বিদ্যমান রপ্তানি নীতি অনুযায়ী, কাঁচা পাট হচ্ছে শর্ত সাপেক্ষে রপ্তানি পণ্য। একসময় পাটপণ্যের বড় বাজার ছিল ভারত। কিন্তু বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ওপর দেশটি অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করে রাখায় সেখানে পাট সুতা রপ্তানি পাঁচ ভাগের এক ভাগে নেমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












